নারায়ণগঞ্জ-৩ আসনের ভোটারদের মাঝে প্রার্থী ড. ইকবালকে পরিচয় করিয়ে দিলেন মিয়া গোলাম পরওয়ার

নারায়ণগঞ্জ-৩ আসনের ভোটারদের মাঝে প্রার্থী ড. ইকবালকে পরিচয় করিয়ে দিলেন মিয়া গোলাম পরওয়ার

নারায়ণগঞ্জ-৩ আসনের ভোটারদের মাঝে প্রার্থী ড. ইকবালকে পরিচয় করিয়ে দিলেন মিয়া গোলাম পরওয়ার


নারায়ণগঞ্জ-০৩ আসনে নির্বাচনী উত্তাপ। ১১ দলীয় সমঝোতার প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়াকে সাধারণ ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার বিকেলে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে বিশাল মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

নারায়ণগঞ্জ-০৩ অর্থাৎ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকা। ১১ দলীয় সমঝোতার প্রার্থীকে ঘিরে রাজপথে জনতার জোয়ার। জামপুর, সাদিপুর ও কাঁচপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।

 

ইসলামপ্রিয় জনতা ও সাধারণ ভোটারদের এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জনসমক্ষে এই আসনের যোগ্য প্রতিনিধি হিসেবে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়াকে পরিচয় করিয়ে দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ইনসাফ কায়েম ও জনমানুষের অধিকার আদায়ে ড. ইকবাল একজন পরীক্ষিত নেতা। ১১ দলীয় সমঝোতার প্রার্থী হিসেবে আমরা তাকে আপনাদের হাতে সোপর্দ করলাম। আগামী নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে এই জনপদকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানাই।

 

ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় ১১ দলীয় সমঝোতার প্রার্থীর পক্ষে এবং 'দাঁড়িপাল্লা' প্রতীকের সমর্থনে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ।

ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আমি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সমর্থনে আমরা একটি সমৃদ্ধ এলাকা গড়ে তুলব।

নির্বাচনী এই শোডাউন ও পরিচিতি সভাকে ঘিরে স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। নেতা-কর্মীরা মনে করছেন, এই ঐক্যবদ্ধ পথচলা নারায়ণগঞ্জ-০৩ আসনে বিজয়ের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

আরো পড়ুন