৯ তলা থেকে ৩ বোনের মরণঝাঁপ: শেষ চিরকুটে লেখা ‘দুঃখিত, বাবা’

৯ তলা থেকে ৩ বোনের মরণঝাঁপ: শেষ চিরকুটে লেখা ‘দুঃখিত, বাবা’

ডিজিটাল দুনিয়ার নেশা কেড়ে নিল তিন সহোদরার প্রাণ। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে অনলাইন গেমে আসক্তির জেরে ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে আপন তিন বোন। পুলিশ বলছে, অতিরিক্ত গেম খেলার জেরে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া এবং এ নিয়ে পারিবারিক কলহই ঠেলে দিয়েছে এই চরম পথে।

 

বুধবার ভোরে যখন শহরটি নিস্তব্ধ, ঠিক তখনই এক বিকট শব্দে ভেঙে যায় স্থানীয়দের ঘুম। নিচে গিয়ে তারা দেখেন, নিথর হয়ে পড়ে আছে তিন সহোদরা—বিশিকা, প্রাচী ও পাখি। ভেতর থেকে তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে পরিবার যখন তাদের রক্ষা করতে ছুটে আসে, ততক্ষণে সময়ের চেয়েও দ্রুতবেগে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা। ঘর থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে কান্নার চিহ্নের পাশে লেখা ছিল ছোট্ট এক করুণ আর্তি— ‘দুঃখিত, বাবা’।

 

পুলিশ সূত্র জানায় কমা মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে তারা খবর পায় যে ভারত সিটির একটি ফ্ল্যাটের ৯ তলা থেকে তিন কিশোরী লাফ দিয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে লোনি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই লোমহর্ষক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি শিশু কমা কিশোরদের অনলাইন আসক্তি ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রেখেছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

আরো পড়ুন