কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ উপজেলার সকল মসজিদের সঠিক তথ্য ও কর্মরত জনবলের (ইমাম ও খতিব) একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির লক্ষ্যে তথ্য ও ফরম সংগ্রহের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা কার্যালয়ে দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ধর্ম মন্ত্রণালয় ও প্রধান কার্যালয়ের নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের অধীনে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমাম ও খতিবগণ তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রয়োজনীয় তথ্যাদিসহ নির্ধারিত ফরম জমা দেন।

ফরম জমা গ্রহণ শেষে ইসলামিক ফাউন্ডেশন কেরানীগঞ্জের পক্ষ থেকে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে দেশের সার্বিক কল্যাণ কামনাসহ প্রধানমন্ত্রী তারেক রহমান, কেরানীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান,কেরানীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আল আমিন (এম.এ), উপজেলা পরিষদের খতিব হাফেজ মাও: আবু ইউসুফসহ স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এই ডাটাবেজ তৈরির মাধ্যমে উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান ও জনবলের একটি সঠিক পরিসংখ্যান নিশ্চিত হবে। সময়মতো তথ্য প্রদানে যারা আন্তরিকতা দেখিয়েছেন, তাদের ধন্যবাদ জানানো হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, এই তালিকাভুক্তির ফলে ভবিষ্যতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও অনুদান প্রদান প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজতর হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে অভিযোগ

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে অভিযোগ

২৩ অক্টোবর, ২০২৬ - রাত ১:৫৬ মি.
নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৫ অক্টোবর, ২০২৬ - রাত ৮:১৯ মি.
সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

সোনারগাঁয়ে গ্যাস লাইন কম্প্রেসার বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে আরও দুই

১৫ অক্টোবর, ২০২৬ - সন্ধ্যা ৭:৫৪ মি.
সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

১৫ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:৫২ মি.
রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

রাজুর স্ত্রী পরিচয়ে হোটেলে তাজমীন, রেজিস্টার ও সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৫২ মি.
তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

তাজমীন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৯ মি.
ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

ফেসবুকে পরিচয়, প্রেমের টানে কক্সবাজারে তাজমীন, ফেরার পথে ধর্ষণ-হত্যার শিকার

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৬ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৭:৩২ মি.
সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর, ২০২৬ - বিকেল ৩:২১ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১৬৮ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৭৫৪ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭১৭ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৭৮ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৬৮ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫১৯ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৮৮ বার পড়া হয়েছে
৮

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪৫৬ বার পড়া হয়েছে
৯

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪৪৬ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৪২ বার পড়া হয়েছে