নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবু হানিফের (সশস্ত্র) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন কামাল হাজীর পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু হানিফ টাঙ্গাইলের কালীহাতী উপজেলার ইছাপুর গ্রামের মৃত ইয়াকুব মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু হানিফের স্ত্রী বাকপ্রতিবন্ধী এবং তাঁদের কোনো সন্তান নেই। পারিবারিক নানা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির জেরে ঘটনার আগের দিন তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন আবু হানিফ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিষণ্নতা থেকেই নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া এবং তদন্ত শেষ হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১০ মি.
পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৪ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৩২ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৯৩ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১৮ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩৫ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১৯ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৭ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯৯ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত: সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

৩০৮ বার পড়া হয়েছে