লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট: প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের লালমনিরহাট সফরকালে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক)-এর শিক্ষকরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। এ সময় শিক্ষকদের কথা শুনতে প্রধানমন্ত্রী নিজের গাড়ি থামিয়ে স্মারকলিপি গ্রহণ করেন এবং তা মনোযোগ দিয়ে পড়েন। প্রধানমন্ত্রীর এ পদক্ষেপে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার মউশিক শিক্ষকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ‘প্রকল্প নয়, রাজস্ব চাই’ স্লোগানে হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন মউশিক শিক্ষক-শিক্ষিকারা। কর্মসূচি চলাকালে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে শিক্ষকদের দাবি তুলে ধরলে তিনি গাড়ি থামিয়ে তাঁদের কাছ থেকে স্মারকলিপি নেন।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর ইসলামের নেতৃত্বে স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন এবং দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্য অধিকারের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে মউশিক শিক্ষকসহ সংশ্লিষ্ট জনবলের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, চাকরির স্থায়ী নিরাপত্তা এবং সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করা।

সংশ্লিষ্ট শিক্ষক নেতারা জানান, প্রধানমন্ত্রীর এ মানবিক আচরণ হাজারো শিক্ষকের হৃদয়ে আশার আলো জ্বালিয়েছে। কেবল আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে তাঁদের ন্যায্য অধিকার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত, সহযোগী আহত

সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত, সহযোগী আহত

২৩ নভেম্বর, ২০২৬ - রাত ২:১৮ মি.
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

২৩ নভেম্বর, ২০২৬ - রাত ১:৫৫ মি.
আওয়ামী লীগের ব্যবসায় শেল্টার দেওয়ার অভিযোগ, নজরদারিতে বিএনপির কয়েকজন নেতা

আওয়ামী লীগের ব্যবসায় শেল্টার দেওয়ার অভিযোগ, নজরদারিতে বিএনপির কয়েকজন নেতা

২২ নভেম্বর, ২০২৬ - রাত ৯:০৩ মি.
সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:২৫ মি.
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৯ মি.
রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৫ মি.
সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

২১ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৮ মি.
সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ১১:০৩ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

১৮ নভেম্বর, ২০২৬ - রাত ১০:৫৪ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,২৪০ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৮১৮ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭৭০ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৭৪৩ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৬১৮ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫৮৬ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫৫৬ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৫৩৮ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৫২০ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৮৯ বার পড়া হয়েছে