সোনারগাঁর ২৩ গ্রামে ঈদুল আজহা উদযাপিত

সোনারগাঁর ২৩ গ্রামে ঈদুল আজহা উদযাপিত

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আজ বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় হানাফি (রা.) মাযহাবের অনুসারী মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।

সকাল আটটায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকার গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে খুতবায় ইমাম বলেন, আমরা কোনো দেশকে অনুসরণ করে নয়, সহিহ হাদিসের আলোকে ঈদ উদযাপন করছি। প্রায় এক দশক ধরে একই নিয়মে আমরা ঈদ করে আসছি।"

গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি খন্দকার রিয়াজউদ্দিন বলেন, আল্লাহ তায়ালা পৃথিবীতে একটি চাঁদ ও একটি সূর্য সৃষ্টি করেছেন। তাই বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা সে হিসাব অনুযায়ী ঈদ করি। মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ২২টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এর মধ্যে সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষিণ গজারিয়াপাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিমপাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড়বাড়ি ও পূর্ব গজারিয়াপাড়া উল্লেখযোগ্য। এছাড়া বারদী ইউনিয়নের চান্দেরপাড়া, জামপুর ইউনিয়নের আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া ও শামপুর কলতাপাড়া গ্রামেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাত শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। 

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৮ মি.
সোনারগাঁয়ে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ বছরের যুবকের

সোনারগাঁয়ে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ বছরের যুবকের

২৯ আগস্ট, ২০২৬ - বিকেল ৫:২৪ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আষাঢ়িয়ারচরে ধীরগতি, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আষাঢ়িয়ারচরে ধীরগতি, ভোগান্তিতে যাত্রীরা

২৯ আগস্ট, ২০২৬ - ভোর ৫:৫৭ মি.
থানা হবে দালালমুক্ত, ছাড় পাবে না কোনো অপরাধী, সোনারগাঁয়ে নবাগত ওসি

থানা হবে দালালমুক্ত, ছাড় পাবে না কোনো অপরাধী, সোনারগাঁয়ে নবাগত ওসি

২৭ আগস্ট, ২০২৬ - রাত ১০:৩০ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৬৯ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬১৯ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮১ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫০৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪২৮ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪০২ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৮৪ বার পড়া হয়েছে
১০

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৮০ বার পড়া হয়েছে