সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবান প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ এবং বান্দরবানের লামায় পৃথক দুটি দুর্ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে স্বজনদের অগোচরে পুকুরে নেমে এই মর্মান্তিক ঘটনার শিকার হয় তারা।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে পুকুরে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।

স্থানীয় বাসিন্দা ইশরাত আলী জানান, ইকবাল স্বজনদের সঙ্গে সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা মসজিদে গেলে ইকবাল ও তার মামা আব্দুল্লাহ বাড়ির পাশে আবু বক্কর শেখের পুকুরপাড়ে খেলতে যায়। ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে অসাবধানতাবশত প্রথমে একজন পানিতে পড়ে যায় এবং তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও ডুবে যায়।

স্থানীয় বাসিন্দা আকবর গাজীর স্ত্রী নাহার বেগম শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই সঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানহারা দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

এদিকে বান্দরবানের লামা উপজেলায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ৭ বছর বয়সী নাহিদ নামের আরেক শিশুর। শুক্রবার দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নাহিদ ওই এলাকার মো. সুমন ও নুরুবানু দম্পতির ছেলে। তার বাবা-মা দুজনেই কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন। নাহিদ রূপসীপাড়া বাজারের একটি দোকানে কাজ করত। স্থানীয়দের ভাষ্যমতে, দুপুরের দিকে সবার অজান্তে সে রূপসীপাড়া এতিমখানার পুকুরে নামে। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাকে পুকুরে ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.
সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

১৬ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ১:২৯ মি.
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৪ মি.
সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৮ মি.
জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১:২০ মি.
আড়াইহাজারে মসজিদে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি, উদ্ধার করল পুলিশ

আড়াইহাজারে মসজিদে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি, উদ্ধার করল পুলিশ

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১:০৯ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৯২ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৪৮ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬০৬ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৩১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৮২ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৪৯ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪২৭ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪১৩ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪০৭ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৯৭ বার পড়া হয়েছে