ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী ২৬ আগস্ট দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি উপলক্ষে দিনব্যাপী জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

কর্মসূচির অংশ হিসেবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। ওই দিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ট্রাফিক আইল্যান্ড ও লাইটপোস্ট রঙিন পতাকা এবং ‘কালিমা তাইয়্যিবা’ লেখা ব্যানারে সজ্জিত করা হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া সব বিভাগ, জেলা, উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা ও সশস্ত্র বাহিনী বিভাগ স্ব স্ব এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ ওয়াজ মাহফিল, সেমিনার ও টক শো প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া কেরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করবে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, ইসলামের শান্তি, বিশ্বভ্রাতৃত্ব ও মানবাধিকার বিষয়ক আলোচনা সভা ও প্রতিযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন ও প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৩ আগস্ট ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৩২ মি.
জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৩৯ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৬১ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৪০ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৯২ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৪০ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৪৫ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৩৯ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪২৮ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪২০ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪১১ বার পড়া হয়েছে