দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি যাত্রীসহ পদ্মা নদীর প্রায় ৩০ ফুট গভীরে তলিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বহু যাত্রী নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতরা হলেন রাজবাড়ীর ভবানীপুর এলাকার রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫)। এছাড়া নুসরাত (২৯) নামের একজন নারী চিকিৎসককে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ঘাট সংশ্লিষ্টরা জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা ঢাকাগামী বাসটি ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। এসময় ‘হাসনা হেনা’ নামক একটি ছোট (ইউটিলিটি) ফেরি সজোরে পন্টুনে এসে ধাক্কা দেয়। ফেরির প্রচণ্ড ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি উত্তাল পদ্মায় পড়ে মুহূর্তেই তলিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসটি ডুবে যাওয়ার পর কয়েকজন যাত্রী প্রাণে বাঁচতে জানলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন। এসময় পন্টুন ও ফেরিতে থাকা সাধারণ মানুষ রশি ও লাইফবয় ছুড়ে দিয়ে কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার পরপরই গোয়ালন্দ ও আরিচা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। পরে ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি বিশেষ ইউনিট অভিযানে যোগ দেয়। বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসের অবস্থান শনাক্ত করে একটি হুক লাগাতে সক্ষম হয়েছে।

তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হওয়ায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উদ্ধার তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান জানান, দ্বিতীয় হুকটি লাগাতে পারলেই বাসটি ওপরে তোলা সম্ভব হবে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবুরিদের কাজ করতে বেগ পেতে হচ্ছে।

বাসের ঘাট প্রতিনিধি মনির হোসেনের দাবি অনুযায়ী, বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী বাসের ভেতরেই ছিলেন। বিআইডব্লিউটিসি-র তথ্যমতে, এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বাসটি পুরোপুরি ওপরে না তোলা পর্যন্ত ভেতরে আর কতজন আটকে আছেন, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

নিখোঁজ স্বজনদের আহাজারিতে বর্তমানে দৌলতদিয়া ঘাটের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। অন্ধকার আর বৃষ্টির মাঝেও নদীর পাড়ে প্রিয়জনের অপেক্ষায় প্রহর গুনছেন শত শত মানুষ।

ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধারকারী জাহাজ 'হামজা'র সহায়তায় বাসটি তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবহাওয়া স্বাভাবিক হলে কাজের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.

সর্বাধিক পঠিত

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯০৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৪০ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬২৭ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৭০ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫২০ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪২৯ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪২১ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪১০ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৯৫ বার পড়া হয়েছে
১০

নবাবগঞ্জে ‘নবুয়ত’ দাবির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

৩৭৯ বার পড়া হয়েছে