আমি সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতে ভিডিও করি, এক লড়াকু নির্মাণ শ্রমিকের গল্প

আমি সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতে ভিডিও করি, এক লড়াকু নির্মাণ শ্রমিকের গল্প

নিজস্ব প্রতিবেদক: আমি সাংবাদিক না, পরিবারের দুঃখ-কষ্ট ভুলতে ভিডিও করি। কথাগুলো বলছিলেন তাইজুল, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘তাজু ভাই’ নামে পরিচিত। পেশায় ঢাকার একজন নির্মাণ শ্রমিকের হেল্পার হলেও, তার কাঁধে রয়েছে আট সদস্যের বিশাল এক পরিবারের ভার। অসুস্থ ও শ্রবণ প্রতিবন্ধী বাবা-মায়ের মুখে অন্ন তুলে দিতে দিনরাত হাড়ভাঙা খাটুনি খাটেন এই তরুণ।

তাইজুল জানান, অভাবের যাতাকলে পিষ্ট জীবনে মানসিক প্রশান্তি খুঁজতেই তিনি ভিডিও তৈরি শুরু করেন। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর নিজের মোবাইল ফোনের ক্যামেরায় তুলে ধরেন জীবনের না বলা কথাগুলো। তার মতে, ভিডিও করাটা তার কাছে কেবল শখ নয়, বরং জীবনের রূঢ় বাস্তবতা থেকে সাময়িক মুক্তির এক পথ।

নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে নারাজ তাইজুল। তবে তার কণ্ঠে ঝরে পড়ে এলাকার অবহেলার আক্ষেপ। তিনি বলেন, "আমাদের নারায়ণপুর এলাকায় কোনো সাংবাদিক যান না। চরের মানুষের কষ্ট কেউ দেখে না।" পেশাদার সংবাদকর্মী না হয়েও তাইজুল নিজের ভিডিওর মাধ্যমে নিজ এলাকার মানুষের সমস্যা, যাতায়াত কষ্ট এবং প্রান্তিক মানুষের জীবনের করুণ চিত্র তুলে ধরছেন। একেই বর্তমান সময়ে অনেকে ‘সিটিজেন জার্নালিজম’ বা নাগরিক সাংবাদিকতা হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করতে গিয়ে নানা সময় সমালোচনা কিংবা ট্রোলিংয়ের শিকার হতে হয় তাকে। তবে এসবে দমে যাওয়ার পাত্র নন তাইজুল। তিনি স্পষ্ট জানান: মানুষের সমালোচনা আমাকে দমাতে পারবে না। আমার লক্ষ্য একটাই চরের মানুষের জীবনমান যেন উন্নত হয়, সেই কথা সবার সামনে তুলে ধরা।

একজন সাধারণ নির্মাণ শ্রমিক হয়েও তাইজুলের এই অদম্য স্পৃহা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। স্থানীয়রা মনে করছেন, তাইজুলের মতো যুবকরা যদি এভাবে এলাকার সমস্যাগুলো তুলে ধরেন, তবে হয়তো একদিন যথাযথ কর্তৃপক্ষের নজরে আসবে এই অবহেলিত জনপদ।

আট সদস্যের অন্নদাতা এই তরুণের স্বপ্ন, একদিন তার এলাকার মানুষের কষ্ট দূর হবে এবং তার পরিবার একটু সচ্ছলতার মুখ দেখবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৪৫ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১০৯ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৬১ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৩৩ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৪০ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৯৩ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৬৯ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৪০ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪২০ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪১৯ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০৩ বার পড়া হয়েছে