ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে ইসরায়েল: ২ চীনা শ্রমিক নিহত, আহত বহু

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে ইসরায়েল: ২ চীনা শ্রমিক নিহত, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলে স্মরণকালের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২ জন বিদেশি শ্রমিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। হামলায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

নিহত দুইজনই চীনের নাগরিক এবং তারা ইসরায়েলের ইয়েহুদে একটি কনস্ট্রাকশন সাইটে কর্মরত ছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ইয়েহুদে একটি নির্মাণাধীন ভবনে ক্ষেপণাস্ত্রের টুকরো (shrapnel) এসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। প্যারামেডিকরা জানান, প্রায় ৪০ বছর বয়সী এক চীনা শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় আরেক শ্রমিককে শেবা মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

জরুরি সেবা বিভাগের দাবি, সাইরেন বাজার সময় ওই শ্রমিকরা সুরক্ষিত আশ্রয়স্থলে (Safe Room) ছিলেন না বলেই এই মর্মান্তিক পরিণতি হয়েছে। তবে এক প্রত্যক্ষদর্শী শ্রমিক জানান, সাইরেন বাজার পর তারা নিরাপদ কক্ষে আশ্রয় নিলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে কক্ষের অ্যাকুস্টিক ছাদটি ধসে পড়ে এবং পুরো এলাকা ধুলোয় অন্ধকার হয়ে যায়।

অন্য একটি ঘটনায় অর ইয়েহুদায় সাইরেন বাজার সময় সুরক্ষিত স্থানে পৌঁছাতে না পেরে একজন ব্যক্তি গুরুতর আহত হন। তেল আবিব পুলিশ ডিসট্রিক্টের উপ-কমান্ডার জিহাদ হাসান জানান, সতর্কবার্তার সময় ওই ব্যক্তি রাস্তায় থাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে জখম হন।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইরানের 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' দীর্ঘ পর্যালোচনার পর আলি খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পরই পিতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে এই ভয়াবহ হামলা চালানোর নির্দেশ দেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: হারেৎজ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:২৪ মি.
চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৪ মি.
দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

০৭ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:২০ মি.
আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:০০ মি.
ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৪২ মি.
পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৮ মি.
নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৩৪ মি.
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:২৫ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৫৪ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩৬০ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৩৪ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩১২ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৮৪ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৮০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৬১ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৩৫ বার পড়া হয়েছে
১০

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২২৬ বার পড়া হয়েছে