রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের জলসীমায় চরম উত্তেজনার পারদ চড়িয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। বুধবার (২৫ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে এই হামলার খবর প্রকাশিত হয়। অন্যদিকে, অগ্নিকাণ্ডের শিকার হয়ে রণক্ষেত্র ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের অপর শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা ও প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ক্যারিয়ার গ্রুপটি ইরানের ক্ষেপণাস্ত্রের সীমানায় প্রবেশ করতেই ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। প্রকাশিত একটি ভিডিওতে সশস্ত্র বাহিনীকে সরাসরি মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র প্রক্ষেপণ করতে দেখা গেছে।

ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক বিবৃতিতে জানান, "শত্রুপক্ষের রণতরী আব্রাহাম লিংকনের প্রতিটি মুভমেন্ট আমরা নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করছি। এটি আমাদের নাগালে আসায় লক্ষ্যবস্তু হিসেবে আঘাত করা হয়েছে।" হামলার মুখে মার্কিন ক্যারিয়ারটি অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলেও দাবি করেছে তেহরান। তবে এই হামলার ক্ষয়ক্ষতি বা সত্যতা নিয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ইরানের হামলার দাবির মাঝেই যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেছে। জানা গেছে, সম্প্রতি রণতরীটিতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরই কৌশলগত কারণে সেটিকে রণক্ষেত্র থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন নৌবাহিনী।

এর আগেও ইরানের পক্ষ থেকে মার্কিন বাহিনীর ওপর হামলার দাবি করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দুটি প্রধান রণতরীর একটির প্রস্থান এবং অন্যটিতে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে ওই অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়ছে।

সূত্র: আনাদোলু, প্রেস টিভি ও ইরনা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:০০ মি.
ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৪২ মি.
পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৮ মি.
নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৩৪ মি.
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:২৫ মি.
নেপাল-চীন সীমান্তে বন্যা, নিহত ৭০০ ছুঁইছুঁই, নিখোঁজ প্রায় ৩ হাজার

নেপাল-চীন সীমান্তে বন্যা, নিহত ৭০০ ছুঁইছুঁই, নিখোঁজ প্রায় ৩ হাজার

৩০ আগস্ট, ২০২৬ - সকাল ৮:১৮ মি.
নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ শতাধিক বিদেশি পর্যটক

নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ শতাধিক বিদেশি পর্যটক

২৭ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
নেপালে ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যা, নিহত ১৬২, নিখোঁজ ৪০৩ পর্যটক

নেপালে ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যা, নিহত ১৬২, নিখোঁজ ৪০৩ পর্যটক

২৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৫৭ মি.
ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ গেল ১৫ নবজাতকের

ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ গেল ১৫ নবজাতকের

২৬ আগস্ট, ২০২৬ - বিকেল ৪:৩৩ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৫২ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩৫২ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৩৩ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩০৯ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৬৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৫৭ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৪৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৩১ বার পড়া হয়েছে

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২২৩ বার পড়া হয়েছে
১০

ট্রাম্পের দাবিকে ‘ডাহা মিথ্যা’ বলল ইরান: আলোচনার খবর সরাসরি নাকচ

২০৭ বার পড়া হয়েছে