ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জ্বালানি বাজারে সুবিধাজনক অবস্থানে রাশিয়া, চাপে মার্কিন মিত্ররা

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জ্বালানি বাজারে সুবিধাজনক অবস্থানে রাশিয়া, চাপে মার্কিন মিত্ররা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে মার্কিন হামলায় বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে রাশিয়ার হাতে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খোদ ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই যুদ্ধের ফলে রুশ জ্বালানির চাহিদা বিশ্বজুড়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের প্রভাবে কাতার ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রধান জ্বালানি রপ্তানিকারক দেশগুলো তাদের উৎপাদন কার্যক্রম সচল রাখতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী রণক্ষেত্রে পরিণত হওয়ায় জ্বালানি পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে বহু দেশ এখন জ্বালানির জন্য রাশিয়ার দিকে ঝুঁকছে। মজার বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল-গ্যাস বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রাখলেও বর্তমান পরিস্থিতিতে তারা নমনীয় হতে বাধ্য হয়েছে। বিশ্ববাজারের চাহিদা মেটাতে ইতোমধ্যে ভারতকে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকরা একে রাশিয়ার অর্থনীতির জন্য একটি বড় 'লাইফলাইন' হিসেবে দেখছেন।

কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো যদি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়, তবে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে গিয়ে ঠেকতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এখন দ্রুত যুদ্ধ বন্ধের দাবি তুলছে। কারণ, জ্বালানি উৎপাদন ব্যাহত হওয়ায় তাদের জাতীয় অর্থনীতি হুমকির মুখে পড়েছে। ট্রাম্পের এই আগ্রাসন একদিকে ইরানকে চাপে ফেললেও অন্যদিকে রাশিয়ার অর্থনৈতিক প্রভাব বাড়িয়ে দিচ্ছে, যা বিশ্ব রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:২৪ মি.
চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৪ মি.
দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

০৭ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:২০ মি.
আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:০০ মি.
ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৪২ মি.
পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৮ মি.
নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৩৪ মি.
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:২৫ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৫৪ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩৬০ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৩৪ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩১২ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৮৪ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৮০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৬১ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৩৫ বার পড়া হয়েছে
১০

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২২৬ বার পড়া হয়েছে