সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ফতেকান্দি এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা যুবশক্তির এক নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত অনিক খাঁন সিয়াম নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ও ফতেকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ফতেকান্দি গ্রামের অনিক খাঁন সিয়ামের সঙ্গে প্রতিবেশী তাইজুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে তাইজুল ইসলাম গত ২ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মামলার বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার (২ জুন) রাতে অনিক খাঁন সিয়ামের লোকজন সরকারি চলাচলের রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। গতকাল বুধবার সকালে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

প্রতিবাদ করায় অনিকের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাইজুল ইসলামের ভাতিজা আবুল বাশারের দুটি ঘরে হামলা চালায়। হামলাকারীরা পুরো ঘরবাড়ি ভাঙচুর করে এবং মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিলে সোনারগাঁ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

ফতেকান্দি গ্রামের বাসিন্দা তমিজউদ্দিন ও সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে গ্রামবাসী এই সাধারণ রাস্তাটি ব্যবহার করে আসছে। হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। এর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে।

ভুক্তভোগী তাইজুল ইসলাম বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু মানুষের চলাচলের সরকারি রাস্তা বন্ধ করার অধিকার কারও নেই। অন্যায়ের প্রতিবাদ করায় আমার ভাতিজা আবুল বাশারের দুটি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

তবে অভিযুক্ত অনিক খাঁন সিয়াম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তা বন্ধ কিংবা বাড়িঘর ভাঙচুরের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, "বিষয়টি ব্যক্তিগত বিরোধ থেকে তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। কেউ দোষী প্রমাণিত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে, এতে আমাদের রাজনৈতিক কোনো আপত্তি নেই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, বুধবার সকাল ৭টার দিকে ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ঘণ্টার পর ঘণ্টা আতঙ্ক, অবশেষে ব্যাগে পাওয়া গেল পুরোনো কাপড়

ঘণ্টার পর ঘণ্টা আতঙ্ক, অবশেষে ব্যাগে পাওয়া গেল পুরোনো কাপড়

২৬ জুলাই, ২০২৬ - ভোর ৫:৫৯ মি.
কাঁচপুরে ফিলিং স্টেশনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, এলাকায় পুলিশ-র‍্যাব

কাঁচপুরে ফিলিং স্টেশনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, এলাকায় পুলিশ-র‍্যাব

২৬ জুলাই, ২০২৬ - রাত ১:৩০ মি.
ওমরাহের পথে বিষাদ: সৌদিতে কাড়ল মা ও দুই সন্তানের প্রাণ

ওমরাহের পথে বিষাদ: সৌদিতে কাড়ল মা ও দুই সন্তানের প্রাণ

২৫ জুলাই, ২০২৬ - সকাল ১১:২১ মি.
৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

২৫ জুলাই, ২০২৬ - সকাল ১০:১৯ মি.
বিয়ের চাপ দেওয়ায় পোশাকশ্রমিক সাদিয়া খুন, গ্রেপ্তার প্রেমিক

বিয়ের চাপ দেওয়ায় পোশাকশ্রমিক সাদিয়া খুন, গ্রেপ্তার প্রেমিক

২৫ জুলাই, ২০২৬ - সকাল ৯:৪৬ মি.
সোনারগাঁয়ের চিহ্নিত সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

সোনারগাঁয়ের চিহ্নিত সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

২৫ জুলাই, ২০২৬ - সকাল ৯:৩২ মি.
সোনারগাঁয়ে তীব্র গ্যাস সংকট, ২০টির মধ্যে ১৮ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ

সোনারগাঁয়ে তীব্র গ্যাস সংকট, ২০টির মধ্যে ১৮ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ

২৪ জুলাই, ২০২৬ - রাত ৮:১২ মি.
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে ঢাকা মুখী লেনে দীর্ঘ যানজট

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে ঢাকা মুখী লেনে দীর্ঘ যানজট

২২ জুলাই, ২০২৬ - রাত ৮:২৪ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালুমহাল ও দখলের বিরুদ্ধে অভিযান

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালুমহাল ও দখলের বিরুদ্ধে অভিযান

২২ জুলাই, ২০২৬ - রাত ৮:২১ মি.
শিল্পবর্জ্যে বিষাক্ত মারিখালী নদী, চরম দুর্ভোগে নদীর পারের হাজারো মানুষ

শিল্পবর্জ্যে বিষাক্ত মারিখালী নদী, চরম দুর্ভোগে নদীর পারের হাজারো মানুষ

২২ জুলাই, ২০২৬ - রাত ৮:১৪ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫২১ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৪৭৬ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪২৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৩৮৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৪৮ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৪৩ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৩২ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

২৮৪ বার পড়া হয়েছে

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৪২ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত: সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

২২০ বার পড়া হয়েছে