ঘণ্টার পর ঘণ্টা আতঙ্ক, অবশেষে ব্যাগে পাওয়া গেল পুরোনো কাপড়

ঘণ্টার পর ঘণ্টা আতঙ্ক, অবশেষে ব্যাগে পাওয়া গেল পুরোনো কাপড়

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় ইউনাইটেড ফিলিং স্টেশনে একটি ফিলিং স্টেশনে তালাবদ্ধ কালো ব্যাগকে কেন্দ্র করে কয়েক ঘণ্টাব্যাপী বোমা আতঙ্কের সৃষ্টি হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি পরীক্ষা করে খুলে কোনো বিস্ফোরক বা বোমা না পেয়ে ভেতরে কিছু পুরোনো কাপড় ও কাগজপত্র উদ্ধার করে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

রোববার (২৬ জুলাই) কাঁচপুর মোড়সংলগ্ন ইউনাইটেড ফিলিং স্টেশন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক অজ্ঞাত ব্যক্তি ফিলিং স্টেশন চত্বরে একটি কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে চলে যান। দীর্ঘ সময় ব্যাগটির কোনো দাবিদার না থাকায় কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাগটিতে বিস্ফোরক থাকতে পারে-এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলেন। পরে ঢাকা থেকে সিআইডি/সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করে।

দীর্ঘ প্রস্তুতির পর ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো ধরনের বোমা বা বিস্ফোরক নেই। সেখানে পাওয়া যায় কিছু পুরোনো কাপড় ও প্রয়োজনীয় কাগজপত্র। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ফিলিং স্টেশন ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরে আসে।

পুলিশ জানিয়েছে, ব্যাগটি সেখানে ভুলবশত কেউ রেখে গেছে, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টি করতে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৮ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬২৬ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭১ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩০ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১৩ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৩ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯০ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৮৬ বার পড়া হয়েছে