গাজায় নেই দাফনের জায়গা, ধ্বংস ৪০টিরও বেশি কবরস্থান, থামছে না ইসরায়েলি হামলা

গাজায় নেই দাফনের জায়গা, ধ্বংস ৪০টিরও বেশি কবরস্থান, থামছে না ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব ও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে। চলমান এই গণহত্যামূলক আগ্রাসনে এখন মৃত স্বজনদের দাফন করার মতো এতটুকু জায়গা খুঁজে পেতেও হিমশিম খাচ্ছেন গাজাবাসী। অনেক কবরস্থান পুরোপুরি ধ্বংস করে দেওয়ায় এক মানবেতর পরিস্থিতিতে বিকল্প পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন তারা।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্বাভাবিক কবরস্থান না থাকায় বহু ফিলিস্তিনিকে এখন বসতবাড়ির বাগানে, তাঁবুর ভেতরে, শরণার্থী শিবিরে, এমনকি স্কুল ও হাসপাতাল প্রাঙ্গণে দাফন করা হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত ৪০টিরও বেশি কবরস্থান ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

পাশাপাশি যেসব এলাকায় এখনও দখলদার বাহিনী অবস্থান করছে, সেখানে অবশিষ্ট কবরস্থানগুলোতে চলাচলে কড়াকড়ি আরোপ করে রাখা হয়েছে। ফলে দাফনের জন্য উপযুক্ত জায়গার চরম সংকট দেখা দিয়েছে। তার ওপর যোগ হয়েছে দাফনের সরঞ্জামের তীব্র অভাব বর্তমানে একেকটি মরদেহ দাফন করতে ২৩৫ থেকে ৩৩৫ ডলার পর্যন্ত খরচ করতে হচ্ছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য এক বিশাল বোঝা।

দাফনের জায়গার তীব্র সংকটের মধ্যেই গাজায় নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে রোববারের এক হামলায় অন্তত ১ জন নিহত ও ২ জন আহত হন। সালাহ আল-দিন সড়কের কাছে বার্তা সংস্থা ওয়াফা ও আল জাজিরা এই আক্রমণের খবর নিশ্চিত করেছে।

এর আগের দিন দেইর এল-বালাহ শহরে আল-হাসানাত পরিবারকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় আরও ১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এ পর্যন্ত ৭৩ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সশস্ত্র বাহিনী। বেথলেহাম, কালকিলা ও রামাল্লা অঞ্চল থেকে এক শিশুসহ অন্তত ১৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা ওই অঞ্চলের ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে অগ্নিসংযোগ, গাছপালা কেটে ফেলা, শস্য নষ্ট করা এবং সেচের পাইপ ধ্বংসের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে এই সহিংসতা থামানোর পরিবর্তে উল্টো নিরপরাধ ফিলিস্তিনিদের ওপরই গ্রেপ্তার ও নির্যাতন বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোমবার ফজরে জীবনের সর্বশেষ দিয়ে মারা গেলেন মক্কার গ্রান্ড মসজিদের মুয়াজ্জিন |

সোমবার ফজরে জীবনের সর্বশেষ দিয়ে মারা গেলেন মক্কার গ্রান্ড মসজিদের মুয়াজ্জিন |

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৪৯ মি.
মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরি, পাঠানো হচ্ছে ১০ হাজার সেনা

মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরি, পাঠানো হচ্ছে ১০ হাজার সেনা

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:২৩ মি.
হরমুজে পানামার তেলবাহী জাহাজে হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী দাবি

হরমুজে পানামার তেলবাহী জাহাজে হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী দাবি

১৫ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৪৯ মি.
সোমবার হরমুজ প্রণালি নিরাপত্তা চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা: ইরানি প্রেসিডেন্ট

সোমবার হরমুজ প্রণালি নিরাপত্তা চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা: ইরানি প্রেসিডেন্ট

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৫৯ মি.
মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের সুর, বদলাচ্ছে দিল্লি-বেইজিং সমীকরণ

মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের সুর, বদলাচ্ছে দিল্লি-বেইজিং সমীকরণ

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৫৩ মি.
ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত ৫, নিখোঁজ ৮৭

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত ৫, নিখোঁজ ৮৭

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৮ মি.
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান অভূতপূর্ব নৌ-সংঘাত: বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট, তেলের দাম ১০০ ডলার পার

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান অভূতপূর্ব নৌ-সংঘাত: বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট, তেলের দাম ১০০ ডলার পার

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:২৪ মি.
চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৪ মি.

সর্বাধিক পঠিত

১

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,৩১২ বার পড়া হয়েছে
২

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৪০০ বার পড়া হয়েছে
৩

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৭৭ বার পড়া হয়েছে
৪

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩৩৭ বার পড়া হয়েছে
৫

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

৩৩৪ বার পড়া হয়েছে
৬

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

৩২২ বার পড়া হয়েছে
৭

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৯৮ বার পড়া হয়েছে
৮

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৯৭ বার পড়া হয়েছে
৯

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৬৫ বার পড়া হয়েছে
১০

মেসি জাদুতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২৪১ বার পড়া হয়েছে