মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

নিজেস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিকে আরাফাত ময়দানে হজের মূল রুকন এবং মুজদালিফায় রাতযাপন শেষে মক্কার মিনায় পৌঁছেছেন লাখো হাজি। আজ বুধবার ভোর থেকেই হজের অন্যতম ওয়াজিব বিধান হিসেবে শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করছেন তারা।

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত চারপাশ। লাখো মানুষের আবেগ, ভালোবাসা আর জীবনের সব সঞ্চয় ঢেলে আল্লাহর সান্নিধ্য পাওয়ার আকুল আবেদন। আরাফাতের ময়দানে ঐতিহাসিক খুতবা শ্রবণ এবং মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপন শেষে আজ পবিত্র হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতায় মক্কার মিনায় সমবেত হয়েছেন বিশ্বের ১৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান।

বুধবার ভোর থেকেই মিনার জামারায় শয়তানের প্রতীকী তিনটি কংক্রিট স্তম্ভ লক্ষ্য করে ছোট ছোট পাথর নিক্ষেপ শুরু করেন হাজিরা। মূলত মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহাসিক ত্যাগের স্মৃতিকে চিরজাগ্রত রাখতেই এই প্রতীকী কঙ্কর নিক্ষেপ।

হাদিসের নির্দেশনা অনুযায়ী- বাইতুল্লাহর তাওয়াফ, সাফা-মারওয়ার সায়ি এবং জামারাতে পাথর নিক্ষেপের মূল উদ্দেশ্য হলো আল্লাহর জিকির ও তাঁর শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখা। প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানির আদেশ পালনে যাওয়ার সময় শয়তান যেখানে যেখানে কু-মন্ত্রণা দিয়েছিল, হজরত ইব্রাহিম (আ.) পাথর মেরে তাকে বিতাড়িত করেছিলেন। হাজিরা আজ তাঁরই সুন্নতের প্রতীকী অনুসরণ করছেন।

১০ জিলহজ তথা আজ বড় শয়তানকে পাথর নিক্ষেপের পর আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন হাজিরা। এরপর মাথা মুণ্ডন বা চুল ছেঁটে ইহরাম ত্যাগ করবেন। পরবর্তী নির্দেশনানুযায়ী, ১১ ও ১২ জিলহজ জামারাতের তিনটি স্তম্ভেই (ছোট, মেজ ও বড় শয়তান) পর্যায়ক্রমে ৭টি করে মোট ২১টি পাথর নিক্ষেপ করবেন তারা।

এদিকে হজের আনুষ্ঠানিকতার সমান্তরালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:০০ মি.
ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৪২ মি.
পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৮ মি.
নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৩৪ মি.
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:২৫ মি.
নেপাল-চীন সীমান্তে বন্যা, নিহত ৭০০ ছুঁইছুঁই, নিখোঁজ প্রায় ৩ হাজার

নেপাল-চীন সীমান্তে বন্যা, নিহত ৭০০ ছুঁইছুঁই, নিখোঁজ প্রায় ৩ হাজার

৩০ আগস্ট, ২০২৬ - সকাল ৮:১৮ মি.
নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ শতাধিক বিদেশি পর্যটক

নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ শতাধিক বিদেশি পর্যটক

২৭ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
নেপালে ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যা, নিহত ১৬২, নিখোঁজ ৪০৩ পর্যটক

নেপালে ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যা, নিহত ১৬২, নিখোঁজ ৪০৩ পর্যটক

২৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৫৭ মি.
ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ গেল ১৫ নবজাতকের

ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ গেল ১৫ নবজাতকের

২৬ আগস্ট, ২০২৬ - বিকেল ৪:৩৩ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৫২ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩৫২ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৩৩ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩০৯ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৮১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৫৭ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৪৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৩১ বার পড়া হয়েছে

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২২৩ বার পড়া হয়েছে
১০

ট্রাম্পের দাবিকে ‘ডাহা মিথ্যা’ বলল ইরান: আলোচনার খবর সরাসরি নাকচ

২০৭ বার পড়া হয়েছে