বিত্তবানদের শিক্ষাখাতে এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর, সোনারগাঁয়ে নতুন ভবন উদ্বোধন

বিত্তবানদের শিক্ষাখাতে এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর, সোনারগাঁয়ে নতুন ভবন উদ্বোধন

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতায় এগিয়ে চলছে দেশের শিক্ষা খাতের উন্নয়ন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বিশ্বেশ্বর পোদ্দার ভবন। আজ শনিবার বিকালে এক বর্ণাঢ্য আয়োজনে এই আধুনিক ও দৃষ্টিনন্দন ভবনটির শুভ উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন (এম.পি)। বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি বাবু অমল পোদ্দারের সম্পূর্ণ অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় ভবনটি নির্মিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সরকারের পাশাপাশি বেসরকারি খাতের এমন অবদান দেশের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলে। বাবু অমল পোদ্দারের মতো সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে আমাদের শিক্ষা খাত আরও অনেক দূর এগিয়ে যাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান , নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.
হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১১ মি.
শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:১৬ মি.

সর্বাধিক পঠিত

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৮৯৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭১২ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬০৬ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৫৬ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫০৫ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪১৫ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪০২ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৯০ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৮৩ বার পড়া হয়েছে
১০

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৭৫ বার পড়া হয়েছে