মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

বিশেষ প্রতিনিধি, সোনারগাঁও থেকে:  একদিকে প্রমত্তা মেঘনা নদী, অন্যদিকে অথই জলে ঘেরা নুনেরটেক গ্রাম। প্রতিদিন কাকডাকা ভোরে জেলেদের হাঁকডাক ও কোলাহলে ঘুম ভাঙে নদী তীরের বাসিন্দাদের। মেঘনা নদীর কোলঘেঁষে নারায়ণগঞ্জ সোনারগাঁর বৈদ্যেরবাজার ঘাটে গড়ে উঠেছে তাজা দেশি ছোট মাছের এক জমজমাট বাজার। সকাল ৬টায় বেচাকেনা শুরু হয়ে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় সব মাছ।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের এই ঘাটে প্রতিদিন ভোরে বসে দেশি ছোট মাছের এই হাট। মেঘনা নদী ও আশপাশের নুনেরটেক বিল থেকে স্থানীয় প্রায় অর্ধশত জেলে সারা রাত নৌকা নিয়ে মাছ ধরেন। ভোরের আলো ফুটতেই সেই তরতাজা মাছ বিক্রির জন্য নিয়ে আসেন ঘাটে।

আজ রোববার (৩১ আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোর সাড়ে পাঁচটা বাজতেই নদী ও বিল থেকে একের পর এক নৌকা এসে ভিড়ছে বৈদ্যেরবাজার ঘাটে। নৌকায় বসেই জেলেরা সদ্য ধরে আনা ছোট ছোট তাজা মাছ বাছাই করে বাঁশের খারিতে সাজাচ্ছেন। সকাল ছয়টার দিকে বাজারে মাছ ওঠানোর আগেই দূরদূরান্ত থেকে আসা ক্রেতা ও পাইকারদের ভিড় জমে যায়। শুরু হয় দরদামের তুমুল প্রতিযোগিতা। পাইকারদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও সরাসরি ডাক দিয়ে কেনাকাটায় অংশ নিচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বাজারে নদী ও বিলের পাবদা, টেংরা, কই, শিং, মেনি, বাইলা, পোয়া, কাজলি, কাচকি, মলা, পুঁটি, টেকচাঁদা ও দারকিনাসহ হরেক প্রজাতির সুস্বাদু ছোট মাছের প্রাচুর্য থাকে। ছোট মাছের পাশাপাশি মাঝেমধ্যে মেলে বড় আকারের রুই, কাতলা, বোয়াল ও চিতল। অন্যান্য বাজারে চাষের মাছের প্রভাব থাকলেও বৈদ্যেরবাজার ঘাটে কেবল নদী ও মুক্ত জলাশয়ের প্রাকৃতিক মাছই বিক্রি হয়।

বাজারে মাছ কিনতে আসা স্থানীয় বৈদ্যেরবাজার পাইলট স্কুলের এক শিক্ষক জানান, শহরের বাজারগুলোতে বেশিরভাগই চাষের মাছ পাওয়া যায়। নদী ও বিলের দেশি মাছ সচরাচর মেলেনা বলে বৈদ্যেরবাজারের মাছের বেশ চাহিদা ও স্বাদ দুটোই বেশি।

ঢাকার নয়াবাজার থেকে আসা পাইকারি মাছ বিক্রেতা কমল মিয়া বলেন, "তাজা ছোট মাছের বাজারে খুব কদর। ঢাকার বহু ভোজনরসিক মানুষ আগে থেকেই আমাদের অর্ডার দিয়ে রাখেন। নদী ও বিলের তাজা মাছের স্বাদ যারা একবার পেয়েছেন, তারা বারবার ছুটে আসেন।"

মাছ ব্যবসায়ী মনির হোসেন জানান, বৈদ্যেরবাজারে কোনো চাষের মাছ ওঠে না। প্রতিদিন ভোর ৫টা থেকে মাছ আসা শুরু হয় এবং সকাল ৭টার মধ্যেই বেচাকেনা শেষ হয়ে যায়। এ বাজারে প্রতিদিন গড়ে প্রায় এক থেকে দেড় লাখ টাকার দেশি মাছ কেনাবেচা হয়।

সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বৈদ্যেরবাজারের দেশি মাছের খ্যাতি এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে। নদী ও বিলের মুক্ত জলাশয়ের প্রাকৃতিক সুস্বাদু মাছ পাওয়ার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে এই ঐতিহ্যবাহী ঘাট।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.
হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১১ মি.
শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:১৬ মি.
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৫৩ মি.
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর,আজই মন্ত্রিসভায় নবম পে-স্কেলের প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর,আজই মন্ত্রিসভায় নবম পে-স্কেলের প্রস্তাব

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৫৭ মি.
পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
নবীজি ﷺ দুনিয়ায় এসেই প্রথম উচ্চারণ করেছিলেন আল্লাহু আকবারু কাবীরা

নবীজি ﷺ দুনিয়ায় এসেই প্রথম উচ্চারণ করেছিলেন আল্লাহু আকবারু কাবীরা

২৮ আগস্ট, ২০২৬ - রাত ১০:৫৩ মি.

সর্বাধিক পঠিত

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৬৬৪ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৯০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৪৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৯৭ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪০৬ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৯৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৮১ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৭৬ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৬৮ বার পড়া হয়েছে
১০

নবাবগঞ্জে ‘নবুয়ত’ দাবির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

৩৫০ বার পড়া হয়েছে