সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে জুমার বয়ানে ইমাম-খতিবদের প্রতি আহ্বান

সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে জুমার বয়ানে ইমাম-খতিবদের প্রতি আহ্বান

বিশেষ প্রতিবেদক: দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস, সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও জনসম্পদ ধ্বংসের বিরুদ্ধে আগামীকাল শুক্রবার জুমার বয়ানে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সারা দেশের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত ইমাম-খতিব পরিষদ বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও সংগঠনের আমির মুফতি আজহারুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও সংগঠনের মহাসচিব মুফতি এবিএম শরীফ উল্লাহ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক বা মতাদর্শিক বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর, জনসাধারণের সম্পদ বিনষ্ট এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা সহিংসতা, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ করা উচিত নয়।

এতে আরও বলা হয়, দেশের শান্তি, স্থিতিশীলতা, মানুষের জানমালের নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, সহিংসতা, জ্বালাও-পোড়াও ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে।

বিবৃতিতে দেশের সব ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, আগামীকালের জুমার বয়ানে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে মানুষের জানমালের নিরাপত্তা, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে নৈতিক অবস্থান, শান্তি প্রতিষ্ঠা, পারস্পরিক সহনশীলতা এবং সমাজে ফিতনা-ফাসাদ ও বিশৃঙ্খলা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে হবে।

এ ছাড়া দেশের সব নাগরিকের প্রতি সহিংসতা ও প্রতিহিংসার পথ পরিহার করে শান্তি, ন্যায়বিচার এবং নিরাপদ বাংলাদেশ গঠনে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতির শেষাংশে বলা হয়, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এগিয়ে আসতে হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

২০ নভেম্বর, ২০২৬ - রাত ৯:৩১ মি.
চট্রগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

চট্রগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:১৩ মি.
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

১৭ নভেম্বর, ২০২৬ - ভোর ৫:২০ মি.
কালের সাক্ষী গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি

কালের সাক্ষী গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:১০ মি.
উমরাহ পালন শেষে আগামীকাল দেশে ফিরছেন ইফার গভর্নর মুফতি শরীফ উল্লাহ

উমরাহ পালন শেষে আগামীকাল দেশে ফিরছেন ইফার গভর্নর মুফতি শরীফ উল্লাহ

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৮:৪৬ মি.
আজকের (১৬ নভেম্বর) নামাজের সময়সূচি

আজকের (১৬ নভেম্বর) নামাজের সময়সূচি

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৮:৩০ মি.
বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ নভেম্বর, ২০২৬ - রাত ১২:০৬ মি.
সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী

সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী

১৩ নভেম্বর, ২০২৬ - রাত ৮:৫১ মি.
বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে আবারও আতঙ্কিত জনজীবন, ফিরছে কি সহিংসতার পুরোনো দিন?

বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে আবারও আতঙ্কিত জনজীবন, ফিরছে কি সহিংসতার পুরোনো দিন?

১২ নভেম্বর, ২০২৬ - সকাল ৭:৫৩ মি.
যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

০৭ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:০১ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

১,০৬৩ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৮৮২ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৭৪৪ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৬৭১ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৬৪৩ বার পড়া হয়েছে
৬

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৫৫৬ বার পড়া হয়েছে
৭

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৫৩৯ বার পড়া হয়েছে
৮

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৫৩২ বার পড়া হয়েছে
৯

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৫০২ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪৮৮ বার পড়া হয়েছে