বিয়ের চাপ দেওয়ায় পোশাকশ্রমিক সাদিয়া খুন, গ্রেপ্তার প্রেমিক

বিয়ের চাপ দেওয়ায় পোশাকশ্রমিক সাদিয়া খুন, গ্রেপ্তার প্রেমিক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাকশ্রমিক সাদিয়া আক্তার হত্যা মামলার প্রধান অভিযুক্ত পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন জেলা পিবিআইয়ের পরিদর্শক মিন্টু কুমার।

পিবিআই জানায়, প্রযুক্তির সহায়তায় গত ২১ জুলাই ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে আসামি রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত সাদিয়ার বিক্রি করে দেওয়া স্বর্ণালংকার উদ্ধার করে তদন্তকারী দল।

সংবাদ সম্মেলনে পিবিআই পরিদর্শক মিন্টু কুমার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—সাদিয়া আক্তারের তাঁর আগের স্বামী ইব্রাহিমের সঙ্গে সখ্য ছিল না। একপর্যায়ে স্বামীকে তালাক দিয়ে প্রেমিক রাজ্জাককে স্বামী পরিচয় দিয়ে একটি বাসা ভাড়া নেন এবং একসঙ্গে বসবাস শুরু করেন। কিছুদিন যাওয়ার পর সাদিয়া প্রেমিক রাজ্জাককে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর একপর্যায়ে সাদিয়াকে শ্বাসরোধে হত্যা করে সটকে পড়েন রাজ্জাক।

পিবিআই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর পর পুলিশ নিহতের সাবেক স্বামী ইব্রাহিমকে চার ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছিল। কিন্তু পরবর্তীতে অধিকতর তদন্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে মূল রহস্য উন্মোচিত হয় এবং প্রকৃত অপরাধী রাজ্জাককে আইনের আওতায় আনা সম্ভব হয়।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:১৯ মি.
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

১৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.
জন্মদিনে পাঁচতারকা আয়োজন নয়, মসজিদে এসি বসালেন সাংবাদিক ইউসুফ আলী

জন্মদিনে পাঁচতারকা আয়োজন নয়, মসজিদে এসি বসালেন সাংবাদিক ইউসুফ আলী

১৪ আগস্ট, ২০২৬ - বিকেল ৩:৪৪ মি.
সিলেটে ত্রিপল মার্ডার, প্রেমিক আটক, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যাকাণ্ড

সিলেটে ত্রিপল মার্ডার, প্রেমিক আটক, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যাকাণ্ড

১৩ আগস্ট, ২০২৬ - ভোর ৫:২৬ মি.
দুই পা নেই, তবু অদম্য ইচ্ছাশক্তিতে নিজের পায়ে দাঁড়াতে চান সবুজ

দুই পা নেই, তবু অদম্য ইচ্ছাশক্তিতে নিজের পায়ে দাঁড়াতে চান সবুজ

১২ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৪৮ মি.
নারায়ণগঞ্জ ছেলে ও স্ত্রীর পর মারা গেলেন স্বামী,পরিবারে জীবিত রইল না কেউ

নারায়ণগঞ্জ ছেলে ও স্ত্রীর পর মারা গেলেন স্বামী,পরিবারে জীবিত রইল না কেউ

১২ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৫৭ মি.
নারায়ণগঞ্জে টিভি সাংবাদিকদের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে টিভি সাংবাদিকদের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

১০ আগস্ট, ২০২৬ - সকাল ৮:১১ মি.
ছেলেকে বিদেশ পাঠাতে জমি বিক্রি, দেশে ফিরে সেই ছেলের হাতেই নির্যাতিত মা

ছেলেকে বিদেশ পাঠাতে জমি বিক্রি, দেশে ফিরে সেই ছেলের হাতেই নির্যাতিত মা

০৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:১৭ মি.
নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে লাথি মারার কিশোরকে গ্রেফতার করলো পুলিশ

নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে লাথি মারার কিশোরকে গ্রেফতার করলো পুলিশ

০৮ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৫৫ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৭০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫২৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪২৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯০ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৭৭ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৭০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬১ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৩২ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৬ বার পড়া হয়েছে