চীন–পাকিস্তানের নৌ সক্ষমতার প্রেক্ষাপটে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য ভারতের

চীন–পাকিস্তানের নৌ সক্ষমতার প্রেক্ষাপটে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: ভারত আগামী এক দশকের মধ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজের সংখ্যা ২০০–এর বেশি করার লক্ষ্য নির্ধারণ করেছে। চীনের দ্রুত নৌবহর সম্প্রসারণ এবং পাকিস্তানের নৌ সক্ষমতা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত এ পরিকল্পনা বাস্তবায়নে জোর দিচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম নৌবহরের অধিকারী চীন ধারাবাহিকভাবে নিজেদের সামুদ্রিক শক্তি বাড়াচ্ছে। একই সময়ে পাকিস্তানও চীনের তৈরি আধুনিক আক্রমণাত্মক ডুবোজাহাজ নিজেদের বহরে যুক্ত করছে। এ পরিস্থিতিকে ভারত মহাসাগর অঞ্চলে ভারতের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট আইএনএস মহেন্দ্রগিরি এবং ডুবোজাহাজ-বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস মালভান যুক্ত হয়েছে। ভারতের দাবি, নিজস্ব প্রযুক্তি ও শিল্প সক্ষমতার মাধ্যমে যুদ্ধজাহাজ নির্মাণে অগ্রগতি অর্জনের এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

বর্তমানে ভারতীয় নৌবাহিনীর বহরে প্রায় ১৫০টি জাহাজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও ডুবোজাহাজ রয়েছে। পাশাপাশি আরও প্রায় ৫০টি যুদ্ধজাহাজ বিভিন্ন পর্যায়ে নির্মাণাধীন।

ভারতীয় নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল ও প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় মিশ্রের মতে, দেশীয় জাহাজ নির্মাণের বর্তমান গতি অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য অর্জন করা সম্ভব। প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকলে এ সংখ্যাও অতিক্রম করা যেতে পারে বলে তিনি মনে করেন।

ভারতীয় নৌবাহিনী বর্তমানে জাহাজ অন্তর্ভুক্তির গতি বাড়িয়েছে। দেশটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গড়ে প্রতি ছয় সপ্তাহে একটি করে নতুন যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করা হচ্ছে। গত দেড় মাসেই দেশীয় প্রযুক্তিতে নির্মিত পাঁচটি জাহাজ বহরে অন্তর্ভুক্ত হয়েছে।

দীর্ঘমেয়াদে ২০৪৭ সালের মধ্যে জাহাজ নির্মাণ ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উৎপাদনে পূর্ণ আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত।

তবে বিশ্লেষকদের মতে, এ লক্ষ্য বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষায়িত ইস্পাতসহ গুরুত্বপূর্ণ উপকরণ আমদানির ওপর নির্ভরতা, সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং পুরোনো শিপইয়ার্ড অবকাঠামো ভারতের জাহাজ নির্মাণ কর্মসূচিকে প্রভাবিত করতে পারে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত ৫, নিখোঁজ ৮৭

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত ৫, নিখোঁজ ৮৭

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৮ মি.
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান অভূতপূর্ব নৌ-সংঘাত: বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট, তেলের দাম ১০০ ডলার পার

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান অভূতপূর্ব নৌ-সংঘাত: বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট, তেলের দাম ১০০ ডলার পার

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:২৪ মি.
চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৪ মি.
দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

০৭ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:২০ মি.
আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:০০ মি.
ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৪২ মি.
পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৮ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৫৭ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩৬২ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৩৮ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩১৬ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৯০ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৮৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৬৫ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৬০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৩৯ বার পড়া হয়েছে
১০

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২২৯ বার পড়া হয়েছে