নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাথি মারার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাথি মারার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: দিনদুপুরে ব্যস্ত সড়ক। হেটে যাচ্ছে এক স্কুলছাত্রী। পেছন থেকে হঠাৎ ধেয়ে এসে তাকে সজোরে লাথি মারল এক কিশোর। আঘাতের চোটে থমকে গেল ছাত্রীটি, আর পাশেই দাঁড়িয়ে থাকা আরেক কিশোর অট্টহাসিতে ফেটে পড়ে পুরো ঘটনাটি তুলে নিল মুঠোফোনে। উদ্দেশ্য-সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক -এ লাইক আর ভিউ কুড়ানো।

সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে জানা গেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বন্দর উপজেলার একাধিক এলাকা এখন কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্যে অবরুদ্ধ।

স্থানীয় সূত্র ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, বন্দর উপজেলার সিরাজুদ্দৌলা ক্লাবের মোড়, বন্দর গালর্স স্কুল সংলগ্ন এলাকা, খেয়াঘাট ও ধামগড় এলাকায় বেশ কয়েকটি সক্রিয় কিশোর গ্যাং গড়ে উঠেছে। এসব গ্যাংয়ের সদস্যরা রাজনৈতিক ছত্রছায়ায় ও স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। পড়াশোনা ছেড়ে তারা দিনরাত আড্ডা দেয় গলির মোড়ে, জড়িয়ে পড়ছে ইভটিজিং, মাদক সেবন ও ছিনতাইয়ের মতো অপরাধে। গ্যাংটির সদস্যরা নিজেদের প্রভাব জানান দিতে এবং টিকটকে অনুসারী বাড়াতে প্রায়ই সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের ওপর এভাবে চড়াও হয়। এর আগেও একাধিক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটলেও বখাটেদের ভয়ে কোনো পরিবার মুখ খুলতে সাহস পায়নি।

ঘটনার পর থেকে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, মেয়েরা স্কুলে যাবে কীভাবে? প্রকাশ্য দিবালোকে যদি একটা মেয়েকে লাথি মেরে টিকটক ভিডিও বানানো হয়, তবে আমাদের মা-বোনদের নিরাপত্তা কোথায়? এই বখাটেদের পেছনে নিশ্চয়ই কোনো বড় শক্তির হাত আছে, তা না হলে এরা পুলিশকেও তোয়াক্কা করত না।

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক। একই সঙ্গে ভিডিওতে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। তাঁদের ভাষ্য, এমন ঘটনার দ্রুত বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। ভিডিওটির সত্যতা, ঘটনার সময়, স্থান এবং এতে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
 

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৪৫ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.
সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

১৬ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ১:২৯ মি.
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৪ মি.
সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৮ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৯৮ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৫০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬১৯ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৩৫ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৮৭ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৫৫ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৩৩ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪১৭ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪১৪ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০১ বার পড়া হয়েছে