সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী এক মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামের সোনালী ব্যাংকের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক জালকুড়ি তালতলা এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে। তিনি সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাসা থেকে বের হয়ে জালকুড়ি তালতলা এলাকায় সড়ক পার হচ্ছিলেন আজিজুল হক। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। তিনি জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৪৫ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১১২ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৬৮ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৩৬ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৪২ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৯৬ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৭৫ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৪৪ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪২৪ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪১৯ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০৮ বার পড়া হয়েছে