রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাবশালীদের বালু ভরাটের কারণে পানি নিষ্কাশনের পাইপ বন্ধ হয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত দুই দিনের বৃষ্টিতে উপজেলার পাঁচটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সড়কগুলোতে হাঁটুপানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং বসতবাড়ি, রান্নাঘর ও গ্যারেজে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগবের, টিনর, কেয়ারিয়া, দক্ষিণবাগ ও বেইলারট এই পাঁচ গ্রামের হাজারো মানুষ যাতায়াতের জন্য সংশ্লিষ্ট সড়কটি ব্যবহার করেন। সামান্য বৃষ্টি হলেই সড়কটি পানির নিচে তলিয়ে যায়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সর্বস্তরের বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।

টিনর গ্রামের বাসিন্দা মোর্শেদ মিয়া অভিযোগ করে বলেন, “ফরটিস গ্রুপের বালু ভরাটের কারণে ১০০ ফুট সড়কের নিচে থাকা পানি নিষ্কাশনের পাইপটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি বের হতে না পেরে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি জমে থাকায় অনেক সময় ঘর থেকে বের হওয়াও অসম্ভব হয়ে পড়ে।

একই গ্রামের বাসিন্দা জজ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি জমে যায়। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। আমাদের রান্নাঘর ও গাড়ির গ্যারেজও পানিতে ডুবে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূঁইয়া বলেন, “প্রয়োজনে স্থানীয়দের সঙ্গে নিয়ে সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ফরটিস গ্রুপ যতই শক্তিশালী হোক না কেন, অবৈধভাবে বালু ভরাট করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে, বালু ভরাটের কারণে পানি নিষ্কাশনের পাইপ বন্ধ হওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফরটিস গ্রুপের এক কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত, সহযোগী আহত

সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত, সহযোগী আহত

২৩ নভেম্বর, ২০২৬ - রাত ২:১৮ মি.
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

২৩ নভেম্বর, ২০২৬ - রাত ১:৫৫ মি.
আওয়ামী লীগের ব্যবসায় শেল্টার দেওয়ার অভিযোগ, নজরদারিতে বিএনপির কয়েকজন নেতা

আওয়ামী লীগের ব্যবসায় শেল্টার দেওয়ার অভিযোগ, নজরদারিতে বিএনপির কয়েকজন নেতা

২২ নভেম্বর, ২০২৬ - রাত ৯:০৩ মি.
সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:২৫ মি.
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৯ মি.
সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

২১ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৮ মি.
লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

২০ নভেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ১১:০৩ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

১৮ নভেম্বর, ২০২৬ - রাত ১০:৫৪ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,২৪১ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৮১৮ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭৭০ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৭৪৩ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৬১৮ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫৮৬ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫৫৬ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৫৩৮ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৫২০ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৮৯ বার পড়া হয়েছে