৪১৯ হাজী নিয়ে ঢাকায় নামল প্রথম ফিরতি ফ্লাইট, চলবে ১ জুলাই পর্যন্ত

৪১৯ হাজী নিয়ে ঢাকায় নামল প্রথম ফিরতি ফ্লাইট, চলবে ১ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। চলতি মৌসুমে ফিরতি হজ ফ্লাইটের আনুষ্ঠানিক সূচনা হয়েছে আজ শনিবার সকালে। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী দেশে ফিরেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ নম্বর ফ্লাইটটি প্রথম ফিরতি হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল শুক্রবার রাত থেকেই মূলত ফিরতি যাত্রা শুরু হয়। হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ সম্পন্ন হওয়ার পরপরই হাজিরা দেশের উদ্দেশে রওনা হতে শুরু করেন।

আজ সকালে প্রথম ফ্লাইটটি অবতরণের সময় বিমানবন্দরে হজযাত্রীদের জন্য বাড়তি নিরাপত্তা ও বিশেষ অভ্যর্থনার ব্যবস্থা রাখা হয়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজী দেশে ফিরবেন।

এ বছর হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছিল গত ১৭ এপ্রিল রাতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর ২১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রী বহন করে শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন ও ভিসা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এ ছাড়া এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হজযাত্রী পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হন।

চলতি হজ মৌসুমে ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে আগামী কয়েক সপ্তাহে আরও হাজার হাজার হজযাত্রী বিভিন্ন নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরবেন। ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে বিশেষ নজরদারি ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা। 

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.
হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১১ মি.
শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:১৬ মি.
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৫৩ মি.
মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৫১ মি.
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর,আজই মন্ত্রিসভায় নবম পে-স্কেলের প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর,আজই মন্ত্রিসভায় নবম পে-স্কেলের প্রস্তাব

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৫৭ মি.
পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.

সর্বাধিক পঠিত

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৮৮২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৬৬৪ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৯০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৪৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৯৭ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪০৬ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৯৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৮১ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৭৬ বার পড়া হয়েছে
১০

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৬৮ বার পড়া হয়েছে