সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ চালক ও হেলপার গ্রেপ্তার

সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ চালক ও হেলপার গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকালে মহাসড়কের কাঁচপুর এলাকায় ‘লাল সবুজ এসি বাসে চেকপোস্ট পরিচালনাকালে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন-নোয়াখালী সদরের সোনাপুর এলাকার নূর নবীর ছেলে বাসচালক ফুয়াদ উদ্দিন (৩৬) এবং একই থানার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হেলপার মোঃ সালাউদ্দিন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নোয়াখালী থেকে যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকের একটি চালনা ঢাকার দিকে আসছে। খবর পেয়ে এসআই আনজিল আহমেদের নেতৃত্বে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম সকাল পৌনে ৯টার দিকে উপজেলা কাঁচপুর এলাকায় ঢাকাগামী লেনে তামিম নার্সারীর সামনে চেকপোস্ট বসায়।

চেকপোস্ট চলাকালে লাল-সবুজ রঙের এসি বাসটিকে থামার সিগন্যাল দেওয়া হয়। পরে বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তাঁরা গাড়িতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী, বাসের পেছনের ডান পাশের মালামাল রাখার বক্স থেকে সুকৌশলে লুকানো একটি নীল রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতর থেকে কালো স্কচটেপ ও নীল পলিথিনে মোড়ানো মোট ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকমুক্ত মহাসড়ক গড়তে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। যাত্রীবাহী বাসের মালামালের বক্সে অত্যন্ত সুকৌশলে গাঁজাগুলো পাচার করা হচ্ছিল। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর, ২০২৬ - বিকেল ৩:২১ মি.
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১২৪ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৭৭ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৫০ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৪৩ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫০৫ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৮৭ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৫৪ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪২৯ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪২৬ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪১২ বার পড়া হয়েছে