সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে একটি মালবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় ঢাকা-চট্টগ্রাম বাইপাস মহাসড়কে (এশিয়ান হাইওয়ে) এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত সড়কে থাকা মালবাহী ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় এক পথচারী নারী বিষয়টি দেখতে পেয়ে ট্রাকের চালককে ডেকে আগুন লাগার খবর দেন। স্থানীয় লোকজনের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল নেতা-কর্মী নাশকতার উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে।

মুহূর্তের মধ্যেই আগুন ট্রাকটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিসংযোগে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশকতার এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:২৫ মি.
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৯ মি.
রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৫ মি.
সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

২১ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৮ মি.
লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

২০ নভেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ১১:০৩ মি.
সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

১৮ নভেম্বর, ২০২৬ - রাত ১০:৫৪ মি.
বহিষ্কৃত পনির ভূঁইয়ার ‘সভাপতি’ পরিচয় ব্যবহার নিয়ে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সতর্কবার্তা

বহিষ্কৃত পনির ভূঁইয়ার ‘সভাপতি’ পরিচয় ব্যবহার নিয়ে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সতর্কবার্তা

১৮ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:০২ মি.
নারায়ণগঞ্জে হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

১৮ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৭ মি.
সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

১৮ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:৩৭ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,২৩৮ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৮১৮ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭৬৯ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৭৪০ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৬১৭ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫৮৫ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫৫৫ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৫৩৭ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৫১৮ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৮৭ বার পড়া হয়েছে