নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগেও যেখানে দেশি-বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকত, নেপালের নয়নাভিরাম চিতওয়ান জেলা আজ এক শোকাবহ দৃশ্যের সাক্ষী। গত বুধবারের প্রলয়ংকরী বন্যা ও হড়পা বান জেলাটির চেহারা বদলে দিয়েছে সম্পূর্ণভাবে-পাহাড়ের কোলে সাজানো পর্যটনকেন্দ্র এখন পরিণত হয়েছে শত শত অজ্ঞাত মরদেহের সমাধিক্ষেত্রে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রসুয়া অঞ্চলের প্লাবিত উপত্যকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সমতলের দেবঘাট বনে শত শত কবর খোঁড়া হয়েছে। একসময় যেখানে পর্যটকেরা ভোরবেলা হাঁটতে বের হতেন, আজ সেই পথই দ্রুত পচনশীল লাশের সাময়িক শেষ ঠিকানা হয়ে উঠেছে।

চিতওয়ানের ভারতপুরের চিফ ডিস্ট্রিক্ট অফিসার গণেশ আর্যাল রয়টার্সকে জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতেই কর্তৃপক্ষকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, কেননা অজ্ঞাত লাশগুলোতে দ্রুত পচন ধরছিল।

রয়টার্সের তথ্যমতে, শুধু শনিবারেই চিতওয়ান জেলা প্রশাসন বনাঞ্চলে অন্তত ৯৬টি অজ্ঞাত লাশ দাফন করে। রোববার আরও শতাধিক লাশ দাফনের কাজ চলছিল।

মৃতদের তথ্য সংগ্রহ, দেহাবশেষের ছবি তোলা, স্বজন শনাক্তে সহায়তা এবং দাফনের প্রস্তুতির কাজে নিয়োজিত আছেন প্রায় ১০০ জন উদ্ধারকর্মী, পুলিশ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা। তা সত্ত্বেও প্রতিদিনই নিখোঁজ প্রিয়জনের খোঁজে ছুটে আসছেন বহু মানুষ-তাদের কান্নায় ভারী হয়ে উঠছে চারপাশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বেওয়ারিশ হিসেবে দাফন করা প্রতিটি কবরের অবস্থান যত্নসহকারে নথিভুক্ত করা হয়েছে-মাটির ওপরে ও নিচে উভয় স্থানে সংরক্ষণ করা হয়েছে শনাক্তকরণ চিহ্ন ও সুনির্দিষ্ট অবস্থানের তথ্য। ভবিষ্যতে পরিবারের দাবি, সরকারি রেকর্ড বা জেনেটিক পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হলে যাতে দেহাবশেষ উত্তোলন করা যায়, সে জন্য অজ্ঞাত মৃতদের কাছ থেকে ডিএনএ নমুনাও সংগ্রহ করেছে নেপালি কর্তৃপক্ষ।

বিবিসির তথ্য অনুযায়ী, গত বুধবার নেপাল ও চীনের তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৪ জনে, নিখোঁজ রয়েছেন ২৫০০-র বেশি মানুষ। রোববার পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চালিয়েছেন উদ্ধারকর্মীরা। সীমান্তের ওপারে তিব্বতে এখন পর্যন্ত মাত্র ১৬টি মরদেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে এই বন্যা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নতুন করে কোনো পাথরধসের ঘটনা ঘটলে তা এলাকার তিনটি হ্রদের ওপর ফের চাপ সৃষ্টি করতে পারে, যা আরেকটি বিপর্যয়ের কারণ হতে পারে। এ থেকে বাঁচার একমাত্র উপায় নিয়ন্ত্রিতভাবে পানি নিষ্কাশন-তবে সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি ও এনডিটিভির প্রতিবেদন অবলম্বনে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:০০ মি.
ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৪২ মি.
পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৮ মি.
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:২৫ মি.
নেপাল-চীন সীমান্তে বন্যা, নিহত ৭০০ ছুঁইছুঁই, নিখোঁজ প্রায় ৩ হাজার

নেপাল-চীন সীমান্তে বন্যা, নিহত ৭০০ ছুঁইছুঁই, নিখোঁজ প্রায় ৩ হাজার

৩০ আগস্ট, ২০২৬ - সকাল ৮:১৮ মি.
নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ শতাধিক বিদেশি পর্যটক

নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ শতাধিক বিদেশি পর্যটক

২৭ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
নেপালে ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যা, নিহত ১৬২, নিখোঁজ ৪০৩ পর্যটক

নেপালে ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যা, নিহত ১৬২, নিখোঁজ ৪০৩ পর্যটক

২৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৫৭ মি.
ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ গেল ১৫ নবজাতকের

ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ গেল ১৫ নবজাতকের

২৬ আগস্ট, ২০২৬ - বিকেল ৪:৩৩ মি.
গাজায় নেই দাফনের জায়গা, ধ্বংস ৪০টিরও বেশি কবরস্থান, থামছে না ইসরায়েলি হামলা

গাজায় নেই দাফনের জায়গা, ধ্বংস ৪০টিরও বেশি কবরস্থান, থামছে না ইসরায়েলি হামলা

২৪ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৫৩ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩৫২ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৩৩ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩০৯ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৮১ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৭০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৫৭ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৪৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৩১ বার পড়া হয়েছে
১০

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২২৩ বার পড়া হয়েছে