নেপাল-চীন সীমান্তে বন্যা, নিহত ৭০০ ছুঁইছুঁই, নিখোঁজ প্রায় ৩ হাজার

নেপাল-চীন সীমান্তে বন্যা, নিহত ৭০০ ছুঁইছুঁই, নিখোঁজ প্রায় ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও চীনে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাতশতে। এর মধ্যে নেপালেই মারা গেছেন ৬৭৫ জন, আর চীনে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় তিন হাজার মানুষ, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শত শত বিদেশি নাগরিকও রয়েছেন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ধ্বংসস্তূপ ও পানির নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে রীতিমতো হিমশিম খাচ্ছে নেপালের কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র নতুন করে ৩৬ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে এর আগে দেশটি ৫ লাখ ডলার সহায়তা দিয়েছিল। সময় গড়ানোর সাথে সাথে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

অন্যদিকে চীনে গত বুধবারের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। রোববার (৩০ আগস্ট) সকালে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। একই সময় নিখোঁজের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৫৪৬ জনে।

রোববার এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক, যাদের মধ্যে ১৮ জন যুক্তরাষ্ট্রের। এর আগে চীনে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, যা পরে বেড়ে দাঁড়ায় ১৬ জনে। নিখোঁজের সংখ্যাও আগে বলা ৫৫৪ থেকে কমে ৫৪৬-এ নেমে এসেছে।

গত বুধবার চীন সীমান্তবর্তী এলাকায় হিমবাহ ধসে পড়ায় বরফ ও পাথরের বিশাল স্তূপ নেমে আসে, যার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় নেপালের রাসুয়া ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা।

নেপাল পুলিশের তথ্যমতে, এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ৬৭৫ জন, আর এখনো খোঁজ মেলেনি ২ হাজার ৪০০-র বেশি মানুষের। বন্যার তোড়ে বিধ্বস্ত হয়েছে ওই অঞ্চলের সড়ক, সেতু, বসতবাড়ি ও জলবিদ্যুৎ অবকাঠামো।

এই দুর্যোগের পর নতুন করে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় ভোতেকোশি ও ত্রিশূলী এলাকার বাসিন্দা এবং উদ্ধারকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজনে তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রকৃত ক্ষয়ক্ষতি ও নিখোঁজের সঠিক সংখ্যা নিরূপণের কাজ এখনো চলমান থাকায় পরিসংখ্যানে পরিবর্তন আসতে পারে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যানুযায়ী, পর্যটক ও বিদেশি কর্মীসহ এখনো নিখোঁজ রয়েছেন ৫৮৯ জন বিদেশি নাগরিক। বিদেশি ও নেপালি মিলিয়ে মোট ৭৫৩ জন পর্যটকের এখনো কোনো সন্ধান মেলেনি, যাদের মধ্যে ১৮৩ জন ভারতীয় নাগরিক।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো নিখোঁজ রয়েছেন ২৮৭ জন। শনিবার একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত চারজন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

মরদেহ শনাক্তকরণে ডিএনএ নমুনা বিশ্লেষণে সহায়তার জন্য ভারতের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল আজ কাঠমান্ডু পৌঁছানোর কথা রয়েছে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:০০ মি.
ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৪২ মি.
পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৮ মি.
নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৩৪ মি.
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:২৫ মি.
নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ শতাধিক বিদেশি পর্যটক

নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ শতাধিক বিদেশি পর্যটক

২৭ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৪ মি.
নেপালে ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যা, নিহত ১৬২, নিখোঁজ ৪০৩ পর্যটক

নেপালে ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যা, নিহত ১৬২, নিখোঁজ ৪০৩ পর্যটক

২৭ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৫৭ মি.
ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ গেল ১৫ নবজাতকের

ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ গেল ১৫ নবজাতকের

২৬ আগস্ট, ২০২৬ - বিকেল ৪:৩৩ মি.
গাজায় নেই দাফনের জায়গা, ধ্বংস ৪০টিরও বেশি কবরস্থান, থামছে না ইসরায়েলি হামলা

গাজায় নেই দাফনের জায়গা, ধ্বংস ৪০টিরও বেশি কবরস্থান, থামছে না ইসরায়েলি হামলা

২৪ আগস্ট, ২০২৬ - সকাল ৬:০৫ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৫২ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩৫২ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৩৩ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩০৯ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৮১ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৭০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৫৭ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৪৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৩১ বার পড়া হয়েছে
১০

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২২৩ বার পড়া হয়েছে