গ্যাসে আগুন জ্বলে না, চরম ভোগান্তিতে নারায়ণগঞ্জের বাসাবাড়ি

গ্যাসে আগুন জ্বলে না, চরম ভোগান্তিতে নারায়ণগঞ্জের বাসাবাড়ি

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা শহরসহ সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের আবাসিক এলাকাগুলোতে গত কয়েক দিন ধরে তীব্র গ্যাস-সংকট চলছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে গ্যাস না থাকায় রান্নাবান্না বন্ধ থাকার উপক্রম হয়েছে। ফলে হাজার হাজার পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্যাসের চাপ এতই কম যে সকালে চুলা জ্বালানোই যাচ্ছে না। ফলে প্রতিদিনের খাদ্য প্রস্তুত করা, বিশেষ করে চাকরিজীবী ও স্কুলগামী শিক্ষার্থীদের সময়মতো নাস্তা ও দুপুরের খাবার দেওয়া কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকেই হোটেল থেকে খাবার কিনে কিংবা বিকল্প পদ্ধতিতে সিলিন্ডার ব্যবহার করে কাজ সারছেন।

সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা শিল্পী আক্তার আক্ষেপ করে বলেন, সকালে উঠে চুলা ধরাতে গেলে ফোঁস ফোঁস শব্দ ছাড়া কিছুই পাওয়া যায় না। বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে এক কাপ চাও বানিয়ে দেওয়া যায় না। দুপুরের দিকে অল্প চাপ এলেও তা দিয়ে রান্না শেষ করতে বিকেল হয়ে যায়।

সোনারগাঁয়ের একাধিক গৃহিণী জানান, নিয়মিত বিল পরিশোধ করার পরও ঠিকমতো গ্যাস না পাওয়া অন্যায়। এ সমস্যার দ্রুত স্থায়ী সমাধান চান তারা।

গ্যাস সরবরাহের এই অচলাবস্থা নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের স্থানীয় কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, জাতীয় গ্রিড থেকে সরবরাহে ঘাটতি থাকায় এবং মূল লাইনে সিস্টেম প্রেসার (চাপ) কম থাকার কারণে এই সাময়িক সংকট তৈরি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে।

তবে তিতাস কর্তৃপক্ষের আশ্বাসে আস্থা রাখতে পারছেন না নারায়ণগঞ্জবাসী। দ্রুততম সময়ে পূর্ণ চাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ বাসিন্দারা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১০ মি.
পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬২৭ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮৬ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭২ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩২ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১৪ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৪ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯৪ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৮৭ বার পড়া হয়েছে