সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় মোসাঃ মরিয়ম (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে, পিস্তল দিয়ে আঘাত করে এবং জোরপূর্বক অজ্ঞাত ট্যাবলেট খাইয়ে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিহতের স্বামী ইকবাল হোসেনসহ নয়জনকে অভিযুক্ত করে সোনারগাঁ থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন নিহতের ভাই মো. রাব্বি (২০)।

গত ৫ সেপ্টেম্বর (শনিবার) সকালে সোনারগাঁয়ে এ নির্যাতনের ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরিয়মের মৃত্যু হয়।

লিখিত এজাহারের বিবরণ অনুযায়ী, দীর্ঘদিন ধরে মরিয়মের বসতঘরে অনধিকার প্রবেশ করে মাদক সেবন করছিলেন তাঁর স্বামী ইকবাল হোসেন ও তাঁর সহযোগীরা। এতে ক্রমাগত বাধা ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন মরিয়ম। এর জেরে তাঁকে প্রায়শই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

অভিযোগে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ইকবাল হোসেন, ইয়ামিন, আরমান, দিপু ও হিরন একযোগে মরিয়মের ঘরে ঢুকে পুনরায় মাদক সেবন শুরু করেন। মরিয়ম প্রতিবাদ জানালে আরমান, দিপু ও হিরন তাঁর দুই হাত চেপে ধরেন এবং ইয়ামিন তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও তলপেটে লাথি মারেন।

একপর্যায়ে অভিযুক্ত দিপু ও হিরন তাঁদের কাছে থাকা পিস্তল দিয়ে মরিয়মের ডান কব্জি ও পিঠে নির্মমভাবে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এজাহারে আরও উল্লেখ করা হয়, আশঙ্কাজনক অবস্থায় মরিয়ম মাটিতে পড়ে থাকলে অভিযুক্ত আরমানের সরবরাহ করা একটি অজ্ঞাত ট্যাবলেটকে ‘ব্যথার ওষুধ’ বলে তাঁর মুখে জোরপূর্বক ঢুকিয়ে দেন স্বামী ইকবাল। ওষুধ খাওয়ানোর পরপরই মরিয়ম নিস্তেজ ও অচেতন হয়ে পড়েন।

এজাহারে দাবি করা হয়, মরিয়মকে মৃত ভেবে তাঁর মরদেহ গুম করার উদ্দেশে সরিয়ে ফেলার চেষ্টা চালান ছালেহা বেগম, শিউলী বেগম, লাইলি বেগম ও আনারকলি নামের চার নারী। তবে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা পালিয়ে যান।

পরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় মরিয়মকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মরিয়মের মৃত্যু হয়।

এ ঘটনায় মরিয়মকে নির্মমভাবে মারধর, অবৈধ অস্ত্রের ব্যবহার, বিষাক্ত/অজ্ঞাত পদার্থ প্রয়োগ এবং মরদেহ গুমের চেষ্টার অভিযোগ এনে অভিযুক্ত নয়জনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও গভীর তদন্ত শেষে মরিয়মের মৃত্যুর সঠিক কারণ ও জড়িতদের ভূমিকা নিশ্চিত হওয়া যাবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৮ মি.
সোনারগাঁয়ে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ বছরের যুবকের

সোনারগাঁয়ে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ বছরের যুবকের

২৯ আগস্ট, ২০২৬ - বিকেল ৫:২৪ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬২৬ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭১ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩০ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১২ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৩ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯০ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৮৬ বার পড়া হয়েছে