জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর প্রতিনিধি: জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে বাসের এক যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের লাহিরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে গিয়ে পড়লে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে বাসের আরও একজন যাত্রী মারা যান।

তিনি আরও জানান, আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে খবর লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধার তৎপরতা শেষে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৮ মি.
সোনারগাঁয়ে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ বছরের যুবকের

সোনারগাঁয়ে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ বছরের যুবকের

২৯ আগস্ট, ২০২৬ - বিকেল ৫:২৪ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আষাঢ়িয়ারচরে ধীরগতি, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আষাঢ়িয়ারচরে ধীরগতি, ভোগান্তিতে যাত্রীরা

২৯ আগস্ট, ২০২৬ - ভোর ৫:৫৭ মি.
থানা হবে দালালমুক্ত, ছাড় পাবে না কোনো অপরাধী, সোনারগাঁয়ে নবাগত ওসি

থানা হবে দালালমুক্ত, ছাড় পাবে না কোনো অপরাধী, সোনারগাঁয়ে নবাগত ওসি

২৭ আগস্ট, ২০২৬ - রাত ১০:৩০ মি.
সোনারগাঁয়ে পুলিশের হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী

সোনারগাঁয়ে পুলিশের হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী

২৭ আগস্ট, ২০২৬ - রাত ১০:০৯ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৬৯ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬১৯ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮১ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫০৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪২৮ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪০২ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৮৪ বার পড়া হয়েছে
১০

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৮০ বার পড়া হয়েছে