রাজধানীর বারিধারা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রথম মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ও মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক বার্তায় জানানো হয়, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে প্রাথমিক আইনি প্রক্রিয়ার জন্য তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

সাঈদ খোকনকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ডিএসসিসির প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুর্নীতি ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ এবং স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত। পরবর্তীতে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতের আদেশে তাদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। একই আদেশে সাঈদ খোকনের মালিকানাধীন গুলশানের একটি ১৪ তলা ভবন ও বনানীর দুটি বাড়ি এবং তার মা শাহানা হানিফের নামে বারিধারায় থাকা জমি ও বাড়ি জব্দ করা হয়েছিল।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:২৫ মি.
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৯ মি.
রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৫ মি.
রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৫৮ মি.
ইয়েমেনে সৌদি জোটের ‘বিশেষ’ বিমান হামলা, নিহত ৪১

ইয়েমেনে সৌদি জোটের ‘বিশেষ’ বিমান হামলা, নিহত ৪১

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৫৩ মি.
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৮ মি.
সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

২১ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৮ মি.
দেশের পরিস্থিতির কারণে স্থগিত মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর

দেশের পরিস্থিতির কারণে স্থগিত মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর

২১ নভেম্বর, ২০২৬ - রাত ২:০০ মি.
লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

২০ নভেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

২০ নভেম্বর, ২০২৬ - রাত ৯:৩১ মি.

সর্বাধিক পঠিত

১

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,৩৯৯ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,২৩৮ বার পড়া হয়েছে
৩

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

১,০৬৩ বার পড়া হয়েছে
৪

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৮৮২ বার পড়া হয়েছে
৫

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৮১৮ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭৬৯ বার পড়া হয়েছে
৭

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৭৪৪ বার পড়া হয়েছে
৮

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৭৪০ বার পড়া হয়েছে
৯

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৬৭২ বার পড়া হয়েছে
১০

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৬৪৩ বার পড়া হয়েছে