তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের পর কারখানাটিতে অগ্নিকাণ্ডের পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।

গতকাল সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কারখানায় নতুন একটি বয়লার স্থানান্তরের কাজ চলছিল। এ সময় বয়লার সরানোর কাজে ব্যবহৃত ক্রেনটি ভেঙে পড়ে। এতে ক্রেনের সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি উত্তপ্ত চুল্লির মধ্যে পড়ে যায়। এর পরপরই ঘটে শক্তিশালী বিস্ফোরণ।

ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে ভয়াবহ আগুন জ্বলতে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীদের একজন প্রথমে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, সোমবার দুপুরের দিকে এ বিস্ফোরণ ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রথম দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘটনায় ১৬ জন নিহত হওয়ার কথা জানান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

কারখানাটি পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচও দেশটিতে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

উল্লেখ্য, হাবাস ডেমির সেলিক তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান। কারখানাটি অবস্থিত ইজমিরের আলিয়াগা জেলায়, যা দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৫৮ মি.
ইয়েমেনে সৌদি জোটের ‘বিশেষ’ বিমান হামলা, নিহত ৪১

ইয়েমেনে সৌদি জোটের ‘বিশেষ’ বিমান হামলা, নিহত ৪১

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৫৩ মি.
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৮ মি.
দেশের পরিস্থিতির কারণে স্থগিত মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর

দেশের পরিস্থিতির কারণে স্থগিত মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর

২১ নভেম্বর, ২০২৬ - রাত ২:০০ মি.
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা

১৮ নভেম্বর, ২০২৬ - ভোর ৫:২৫ মি.
দক্ষিণ আফ্রিকায় ফের রক্তক্ষয়ী বন্দুক হামলা, মিনিবাস ও বাড়িতে ঢুকে গুলি, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় ফের রক্তক্ষয়ী বন্দুক হামলা, মিনিবাস ও বাড়িতে ঢুকে গুলি, নিহত ১৭

১৭ নভেম্বর, ২০২৬ - ভোর ৫:১১ মি.
আসামের কাজিরাঙায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

আসামের কাজিরাঙায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

১৩ নভেম্বর, ২০২৬ - রাত ৮:৩০ মি.
দেশের গণ্ডি পেরিয়ে এবার সৌদি আরবে ‘সম্মিলিত ইমাম খতীব পরিষদ’-এর আহ্বায়ক কমিটি গঠিত

দেশের গণ্ডি পেরিয়ে এবার সৌদি আরবে ‘সম্মিলিত ইমাম খতীব পরিষদ’-এর আহ্বায়ক কমিটি গঠিত

১২ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:৪০ মি.
২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদ হতে পারে ৯ বা ১০ মার্চ

২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদ হতে পারে ৯ বা ১০ মার্চ

০৭ নভেম্বর, ২০২৬ - রাত ১১:৩৭ মি.
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই এলাকার ৭ বাংলাদেশির প্রাণহানি, নিহতদের মধ্যে নারী-শিশু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই এলাকার ৭ বাংলাদেশির প্রাণহানি, নিহতদের মধ্যে নারী-শিশু

০৭ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:৪৫ মি.

সর্বাধিক পঠিত

১

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,৩৯৯ বার পড়া হয়েছে
২

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৪৭২ বার পড়া হয়েছে
৩

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৪২৬ বার পড়া হয়েছে
৪

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

৪২৫ বার পড়া হয়েছে
৫

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

৪১৮ বার পড়া হয়েছে
৬

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩৮৭ বার পড়া হয়েছে
৭

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

৩৭৩ বার পড়া হয়েছে
৮

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

৩৬৮ বার পড়া হয়েছে
৯

মেসি জাদুতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

৩৫৪ বার পড়া হয়েছে
১০

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

৩২৯ বার পড়া হয়েছে