সোনারগাঁয়ে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক

সোনারগাঁয়ে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

গতকাল সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ, নরসিংদী ও সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আসা প্রায় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী এশিয়ান হাইওয়ে এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে অধিকাংশই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে সেখান থেকে ১২ জনকে আটক করে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নরসিংদীর রায়হান (৩০), বিজয় পাল (১৯), সূর্য দেব (১৩), ইশান শাহা (১৭), রাজ শাহা (১৭) ও রুদ্র দেব (১৭); সোনারগাঁয়ের শাওন শেখ (১৯); বিক্রমপুরের রাব্বি (১৫); রূপগঞ্জের আবির হাসান (১৮) এবং সিদ্ধিরগঞ্জের শাহারিয়ার (২৫), ইমন (২২) ও জোবায়ের হোসেন (১৯)।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ১২ জনকে আটক করা হয়।

সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আটক ১২ জনকে তালতলা তদন্ত কেন্দ্র থেকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আজ মঙ্গলবার (২৮ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১০ মি.
পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬২৯ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৯১ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১৬ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩৪ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১৭ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৫ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯৫ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৯০ বার পড়া হয়েছে