ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর বিরুদ্ধে চলমান অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটি। একই সঙ্গে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সদরুল আমিন এই প্রতিবাদ ও হুঁশিয়ারি জানান।

অ্যাডভোকেট সদরুল আমিন তার বিবৃতিতে জানান, দীর্ঘদিনের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে রাষ্ট্রকাঠামোর প্রতিটি স্তরে মেধাভিত্তিক পুনর্গঠনের যে কাজ চলছে, তার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে মুফতি মুহিব্বুল্লাহিল বাকীকে নিয়োগ দিয়েছেন। এই দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ ৫৪ বছরের আমলাতান্ত্রিক প্রথা ভেঙে একজন প্রকৃত ও প্রজ্ঞাবান আলেমকে এই পদে বসানো হয়েছে।

অ্যাডভোকেট সদরুল আমিন আরও উল্লেখ করেন, মুফতি মুহিব্বুল্লাহিল বাকী কওমি, আলিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়— এই তিন ধারাতেই অত্যন্ত সুশিক্ষিত। তিনি কামিল, দাওরায়ে হাদিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর— প্রতিটি স্তরে প্রথম শ্রেণি অর্জন করেছেন। তবে বিগত ফ্যাসিস্ট গোষ্ঠী রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই আন্তর্জাতিক মানের প্রাজ্ঞ আলেমকে দীর্ঘ ১৯ বছর ধরে পদোন্নতিবঞ্চিত করে রেখেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই মজলুম আলেমকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়েছে।

বিবৃতিতে অ্যাডভোকেট সদরুল আমিন অভিযোগ করেন, এই যৌক্তিক নিয়োগের পর থেকেই আহলে হাদিস, সালাফি, লা মাযহাবী এবং জামায়াতে ইসলামীর একটি স্বার্থান্বেষী অংশ নবনিযুক্ত ডিজির বিরুদ্ধে তীব্র কুৎসা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রকারীরা মাত্র ১৩ বছর বয়সে দাওরায়ে হাদিস পাসের একটি হাস্যকর গুজব ছড়াচ্ছে, অথচ সেই সময়ে দাওরায়ে হাদিসের কোনো আনুষ্ঠানিক সনদের অস্তিত্বই ছিল না। ইসলামিক ফাউন্ডেশন থেকে নিজেদের আর্থিক দুর্নীতি ও ভ্রান্ত আকিদা প্রসারের সুযোগ হারানোর ভয়েই তারা এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

গত ৭ জুন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর মুফতি মুহিব্বুল্লাহিল বাকী তার যোগদানপত্র জমা দিলেও এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়নি জানিয়ে অ্যাডভোকেট সদরুল আমিন প্রশাসনিক এই বিলম্ব নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

অ্যাডভোকেট সদরুল আমিন হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ইনসাফভিত্তিক এই সিদ্ধান্তের ওপর কোনো আঘাত বরদাস্ত করা হবে না। নবনিযুক্ত ডিজির দায়িত্ব গ্রহণের বিষয়ে কোনো ষড়যন্ত্র বা তা বাতিলের অপচেষ্টা করা হলে দেশের সকল পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম এবং সাধারণ ভক্তদের সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৩ বার পড়া হয়েছে

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৮৮৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭০০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬২৭ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৯৮ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮৬ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৫৪ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১৩ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫০৩ বার পড়া হয়েছে
১০

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭২ বার পড়া হয়েছে