নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্রে নদীতে বেপরোয়া চাঁদাবাজি, নীরব প্রশাসন

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্রে নদীতে বেপরোয়া চাঁদাবাজি, নীরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নাম ভাঙিয়ে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নদীপথে চলাচলকারী বালুবাহী বাল্কহেড ও বলগেট থেকে প্রতি ট্রিপে পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই চাঁদাবাজির বিষয়ে স্থানীয় নৌ পুলিশ কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগী নৌযান শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও নদীপথে চলাচলকারী শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, শম্ভুপুরা ও কলাগাছিয়া এলাকাঘেঁষা ব্রহ্মপুত্র নদের অংশ দিয়ে প্রতিদিন অসংখ্য বাল্কহেড ও বলগেট চলাচল করে। এই নৌপথকে লক্ষ্য করে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র বিআইডব্লিউটিএর নামে কিংবা ভুয়া রসিদ ছাপিয়ে জোরপূর্বক টাকা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌযানের চালক ও সুকানিদের মারধর এবং নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

বাল্কহেড চালকদের দাবি, প্রতিদিন এই নৌপথের প্রতিটি যান থেকে গড়ে পাঁচ থেকে আট হাজার টাকা করে তোলা হয়। ফলে কেবল এই এক পয়েন্ট থেকেই দৈনিক লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাল্কহেড চালক বলেন, “বিআইডব্লিউটিএর কথা বলে রসিদ ধরিয়ে দেয়। টাকা না দিলে নদীতেই ট্রলার দিয়ে ঘিরে ধরে মারধর করে। আমরা নদীপথে অসহায়, বাধ্য হয়েই টাকা দিতে হয়।”

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি সম্পর্কে স্থানীয় কলাগাছিয়া নৌ পুলিশকে একাধিকবার জানানো হলেও তাদের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে।

তবে নৌপথে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) বলেন, “নৌপথে যেকোনো ধরনের চাঁদাবাজি কিংবা অবৈধ রসিদ দিয়ে টাকা আদায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বিআইডব্লিউটিএর নামে চাঁদাবাজির বিষয়ে লিখিত বা নির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের ধরতে আমাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।”

এদিকে নৌপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং নদে পুলিশি অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী নৌযান শ্রমিকেরা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১০ মি.
পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬২৭ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮৬ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭২ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩২ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১৪ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৪ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯৪ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৮৭ বার পড়া হয়েছে