অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক নিদর্শন গোয়ালদি মসজিদ যথাযথ পরিচর্যার অভাবে ক্রমেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পাঁচশ বছরের পুরোনো এই স্থাপনার দেয়ালের ইট ও আস্তরণ খসে পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে সূক্ষ্ম টেরাকোটা অলংকরণ। এমন করুণ পরিণতি দেখে হতাশ প্রকাশ করেছেন মসজিদ দেখতে আসা পর্যটকেরা।

পনেরো শতকে স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত এই মসজিদ পর্যটকদের কাছে সোনারগাঁয়ের অন্যতম প্রধান আকর্ষণ। সুলতানি আমলের গৌরবোজ্জ্বল মুসলিম স্থাপত্যঐতিহ্যের জীবন্ত সাক্ষী হিসেবে বিবেচিত হয় এটি। ইতিহাস বলছে, ১৫১৯ খ্রিষ্টাব্দে মোল্লা হিজবার আকবর খান এই মসজিদ নির্মাণ করেন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে বাংলার শিক্ষা, শিল্প ও সাহিত্যে যে ব্যাপক উৎকর্ষ সাধিত হয়েছিল, গোয়ালদি মসজিদ তারই একটি উল্লেখযোগ্য নিদর্শন।

এক গম্বুজবিশিষ্ট এই মসজিদের চার কোণে রয়েছে সুলতানি রীতিতে নির্মিত চারটি টাওয়ার। মসজিদের ভেতরে-বাইরে ইট ও পাথরের ওপর দেখা যায় নানা নকশা ও কারুকাজসমৃদ্ধ আরব্য অলংকরণ। প্রায় ১ দশমিক ৬১ মিটার পুরুত্বের দেয়ালের পৃষ্ঠভাগে খোদাই করা রয়েছে নান্দনিক টেরাকোটা অলংকরণ, যা এই স্থাপনাকে দিয়েছে বিশেষ শৈল্পিক মর্যাদা।

১৯৭৫ সালে মসজিদটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি পায়। এরপর বাংলাদেশ সরকার সামান্য পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারের মাধ্যমে এটি সংরক্ষণের উদ্যোগ নেয়। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি দেখভালের দায়িত্বে থাকলেও বাস্তব চিত্র ভিন্ন।

সরেজমিনে দেখা যায়, দেয়ালের ইট ও আস্তরণ খুলে খুলে পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে খোদাইকৃত টেরাকোটা অলংকরণ। দেয়ালের গায়ে জন্মেছে গাছ, লতা ও আগাছা। মূল ফটক তালাবদ্ধ থাকলেও ডান দিকের খিলানের গ্রিল খুলে পড়ে আছে। দেয়ালজুড়ে জমেছে শ্যাওলা, আর চারপাশে বেড়ে ওঠা ঘাস-লতাপাতায় স্থাপনাটি ধারণ করেছে এক ভুতুড়ে রূপ।

দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই ঐতিহাসিক এই স্থাপনার এমন করুণ পরিণতি বলে মনে করছেন স্থানীয়রা ও সংশ্লিষ্টরা। সুলতানি আমলের এই গুরুত্বপূর্ণ নিদর্শন রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আরও সক্রিয় ও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যথায় আগামী প্রজন্মের কাছে হারিয়ে যেতে পারে বাংলার সুলতানি স্থাপত্যের এই অমূল্য স্মারক।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৮ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬২৭ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮৬ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭২ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩২ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১৪ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৪ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯৪ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৮৭ বার পড়া হয়েছে