ওমরাহের পথে বিষাদ: সৌদিতে কাড়ল মা ও দুই সন্তানের প্রাণ

ওমরাহের পথে বিষাদ: সৌদিতে কাড়ল মা ও দুই সন্তানের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার এক নারী ও তাঁর দুই ছেলে-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের মেয়ে তানিয়া তাহমিনা (৪৫), তাঁর মেজ ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ (১৫)। আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম (৫৫) ও তাঁদের বড় ছেলে নাবিল (২৪)। শফিকুল সৌদি আরবে চাকরি করেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তবে তাঁর স্ত্রী ও সন্তানেরা ঢাকার উত্তরায় থাকতেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা ওমরাহ করতে সৌদি আরবে বেড়াতে গিয়েছিলেন।

নিহত তানিয়া তাহমিনার প্রয়াত বাবা নাজিমুদ্দিন মোল্লা আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, ‘ওমরাহ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা গেছেন। শুক্রবার দুপুরে জানাজা শেষে মরদেহ সৌদি আরবেই দাফন করা হবে।’

তৌহিদ আরও জানান, তাজবিক ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। আর এক সপ্তাহ পরই তাঁর ফ্লাইট ছিল। তিনি চলে যাওয়ার আগে পরিবারের সবাই মিলে ওমরাহ করতে গিয়েছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা নিশ্চিত হতেই তাঁদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায় বলে জানান তিনি।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.
জন্মদিনে পাঁচতারকা আয়োজন নয়, মসজিদে এসি বসালেন সাংবাদিক ইউসুফ আলী

জন্মদিনে পাঁচতারকা আয়োজন নয়, মসজিদে এসি বসালেন সাংবাদিক ইউসুফ আলী

১৪ আগস্ট, ২০২৬ - বিকেল ৩:৪৪ মি.
সিলেটে ত্রিপল মার্ডার, প্রেমিক আটক, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যাকাণ্ড

সিলেটে ত্রিপল মার্ডার, প্রেমিক আটক, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যাকাণ্ড

১৩ আগস্ট, ২০২৬ - ভোর ৫:২৬ মি.
দুই পা নেই, তবু অদম্য ইচ্ছাশক্তিতে নিজের পায়ে দাঁড়াতে চান সবুজ

দুই পা নেই, তবু অদম্য ইচ্ছাশক্তিতে নিজের পায়ে দাঁড়াতে চান সবুজ

১২ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৪৮ মি.
নারায়ণগঞ্জ ছেলে ও স্ত্রীর পর মারা গেলেন স্বামী,পরিবারে জীবিত রইল না কেউ

নারায়ণগঞ্জ ছেলে ও স্ত্রীর পর মারা গেলেন স্বামী,পরিবারে জীবিত রইল না কেউ

১২ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৫৭ মি.
নারায়ণগঞ্জে টিভি সাংবাদিকদের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে টিভি সাংবাদিকদের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

১০ আগস্ট, ২০২৬ - সকাল ৮:১১ মি.
ছেলেকে বিদেশ পাঠাতে জমি বিক্রি, দেশে ফিরে সেই ছেলের হাতেই নির্যাতিত মা

ছেলেকে বিদেশ পাঠাতে জমি বিক্রি, দেশে ফিরে সেই ছেলের হাতেই নির্যাতিত মা

০৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:১৭ মি.
নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে লাথি মারার কিশোরকে গ্রেফতার করলো পুলিশ

নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে লাথি মারার কিশোরকে গ্রেফতার করলো পুলিশ

০৮ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৫৫ মি.
নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাথি মারার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাথি মারার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

০৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:২৫ মি.
অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

০৬ আগস্ট, ২০২৬ - রাত ৯:১৪ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৭০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫২৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪২৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯০ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৭৬ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬০ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৩২ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৬ বার পড়া হয়েছে