দেশের পরিস্থিতির কারণে স্থগিত মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর

দেশের পরিস্থিতির কারণে স্থগিত মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর

মুহাম্মদ আল আমিন (এমএ) : পাকিস্তানের বিশিষ্ট আলেম ও দেশটির সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানীর নির্ধারিত বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সফরের সমন্বয়ক ও জাতীয় উলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফর স্থগিতের এ ঘোষণা দেওয়া হয়। আগামী রোববার (২২ নভেম্বর) থেকে সাত দিনের সফরে মুফতি তাকি উসমানীর বাংলাদেশে আসার কথা ছিল।

সংবাদ সম্মেলনে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, মুফতি তাকি উসমানীর সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সারা দেশে কঠিন পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় এখন তাকে বাংলাদেশে না এনে কিছুদিন পর সফরের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সফর বাস্তবায়নের চেষ্টার কথা উল্লেখ করে তাকি উসমানীর এই ছাত্র বলেন, বিষয়টি মেনে নেওয়া আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। তারপরও সফরটি যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো একটি ভয়েস বার্তার মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয়। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতিতে সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে। পাশাপাশি মুফতি তাকি উসমানীর বয়স ও শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে শেষ পর্যন্ত সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুফতি মিজানুর রহমান সাঈদ আরও জানান, মুফতি তাকি উসমানী এক অডিও বার্তায় তাকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ সফরে আসবেন। সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আনার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী, ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নয়টি ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুফতি তাকি উসমানীর। এর মধ্যে আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহি সম্মেলন এবং দরসে বুখারির মতো কর্মসূচি ছিল।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকি উসমানী পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ফকিহ ও সাবেক বিচারপতি। তাঁর নির্ধারিত বাংলাদেশ সফর ঘিরে দেশের আলেম-উলামা ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৫৮ মি.
ইয়েমেনে সৌদি জোটের ‘বিশেষ’ বিমান হামলা, নিহত ৪১

ইয়েমেনে সৌদি জোটের ‘বিশেষ’ বিমান হামলা, নিহত ৪১

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৫৩ মি.
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৮ মি.
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা

১৮ নভেম্বর, ২০২৬ - ভোর ৫:২৫ মি.
দক্ষিণ আফ্রিকায় ফের রক্তক্ষয়ী বন্দুক হামলা, মিনিবাস ও বাড়িতে ঢুকে গুলি, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় ফের রক্তক্ষয়ী বন্দুক হামলা, মিনিবাস ও বাড়িতে ঢুকে গুলি, নিহত ১৭

১৭ নভেম্বর, ২০২৬ - ভোর ৫:১১ মি.
আসামের কাজিরাঙায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

আসামের কাজিরাঙায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

১৩ নভেম্বর, ২০২৬ - রাত ৮:৩০ মি.
দেশের গণ্ডি পেরিয়ে এবার সৌদি আরবে ‘সম্মিলিত ইমাম খতীব পরিষদ’-এর আহ্বায়ক কমিটি গঠিত

দেশের গণ্ডি পেরিয়ে এবার সৌদি আরবে ‘সম্মিলিত ইমাম খতীব পরিষদ’-এর আহ্বায়ক কমিটি গঠিত

১২ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:৪০ মি.
তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

১০ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:২৫ মি.
২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদ হতে পারে ৯ বা ১০ মার্চ

২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদ হতে পারে ৯ বা ১০ মার্চ

০৭ নভেম্বর, ২০২৬ - রাত ১১:৩৭ মি.
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই এলাকার ৭ বাংলাদেশির প্রাণহানি, নিহতদের মধ্যে নারী-শিশু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই এলাকার ৭ বাংলাদেশির প্রাণহানি, নিহতদের মধ্যে নারী-শিশু

০৭ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:৪৫ মি.

সর্বাধিক পঠিত

১

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,৪০১ বার পড়া হয়েছে
২

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৪৭৩ বার পড়া হয়েছে
৩

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৪২৮ বার পড়া হয়েছে
৪

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

৪২৬ বার পড়া হয়েছে
৫

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

৪১৮ বার পড়া হয়েছে
৬

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩৮৮ বার পড়া হয়েছে
৭

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

৩৭৩ বার পড়া হয়েছে
৮

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

৩৬৯ বার পড়া হয়েছে
৯

মেসি জাদুতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

৩৫৫ বার পড়া হয়েছে
১০

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

৩২৯ বার পড়া হয়েছে