রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলায় এক দিনেই দুই দেশে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন রাশিয়ার এবং ১১ জন ইউক্রেনের নাগরিক। রুশ প্রশাসনিক সূত্রে জানা গেছে, সোমবার ইউক্রেনীয় বাহিনীর চালানো ড্রোন হামলায় নিহতরা রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ ও ক্রিমিয়ার বাসিন্দা ছিলেন।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার প্রদেশের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ এক বিবৃতিতে জানান, ইউক্রেনীয় ড্রোনের আঘাতে প্রদেশের গেলেন্দঝিক জেলার আরখিপো-ওসিপোভকা পর্যটনকেন্দ্রে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

একই দিনে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপ এবং ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ বেলগোরোদেও ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে ক্রিমিয়ায় ৪ জন নিহত ও ২ জন আহত হন। অন্যদিকে বেলগোরোদ প্রদেশে ৪ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

অপরদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক প্রদেশের কৃভি রিহ জেলার একটি পেট্রোল স্টেশনে রুশ বাহিনীর বিস্ফোরকবাহী ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক জরুরি সেবাকর্মী ও তার আট বছর বয়সী ছেলেও রয়েছে। দিনিপ্রোপেত্রোভস্কের গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানান, ড্রোন হামলার পর পেট্রোল স্টেশনটিতে ভয়াবহ আগুন ধরে যায়, যা আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।

এ ছাড়া সোমবার রাতে ইউক্রেনের জাপোরিজ্জিয়া প্রদেশে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ আরও ৮ জন নিহত হয়েছেন।

২০২২ সালে যুদ্ধ শুরুর প্রাথমিক দিনগুলোতে বেসামরিক মানুষের মৃত্যুর হার তুলনামূলক কম থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তা আশঙ্কাজনকভাবে বেড়েছে। যদিও উভয় পক্ষই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে।

এদিকে, সোমবার পৃথক এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ প্রদেশের 'বিলিই কোলোদিয়াজ' এবং 'উস্পেনিভকা' এলাকা দুটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন কর্তৃক ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১৫ সালের মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘন করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টার জেরে দীর্ঘদিনের উত্তেজনার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে সেই যুদ্ধ অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

হরমুজে পানামার তেলবাহী জাহাজে হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী দাবি

হরমুজে পানামার তেলবাহী জাহাজে হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী দাবি

১৫ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৪৯ মি.
সোমবার হরমুজ প্রণালি নিরাপত্তা চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা: ইরানি প্রেসিডেন্ট

সোমবার হরমুজ প্রণালি নিরাপত্তা চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা: ইরানি প্রেসিডেন্ট

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৫৯ মি.
মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের সুর, বদলাচ্ছে দিল্লি-বেইজিং সমীকরণ

মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের সুর, বদলাচ্ছে দিল্লি-বেইজিং সমীকরণ

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৫৩ মি.
ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত ৫, নিখোঁজ ৮৭

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত ৫, নিখোঁজ ৮৭

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৮ মি.
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান অভূতপূর্ব নৌ-সংঘাত: বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট, তেলের দাম ১০০ ডলার পার

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান অভূতপূর্ব নৌ-সংঘাত: বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট, তেলের দাম ১০০ ডলার পার

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:২৪ মি.
চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৪ মি.
দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

০৭ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:২০ মি.
আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:০০ মি.

সর্বাধিক পঠিত

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩৬৮ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৪৮ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩২১ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৯৯ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৯৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৭০ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৬৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৪৪ বার পড়া হয়েছে

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২৩০ বার পড়া হয়েছে
১০

ট্রাম্পের দাবিকে ‘ডাহা মিথ্যা’ বলল ইরান: আলোচনার খবর সরাসরি নাকচ

২১৪ বার পড়া হয়েছে