ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত ৫, নিখোঁজ ৮৭

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: নিহত ৫, নিখোঁজ ৮৭

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র করনের নিকটে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ৮৭ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।

বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার (১ দশমিক ৩ মাইল) দূরে থাকা অবস্থায় এম/ভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগে। ঘটনার পর পুড়ে যাওয়া ফেরির দৃশ্য ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইন কোস্ট গার্ড।

জানা গেছে, ফেরিটি ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য নিয়ে রাজধানী ম্যানিলা থেকে করনেরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

বৃহস্পতিবার কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, জাহাজের যাত্রী ও ক্রু তালিকায় সব মিলিয়ে ১৩৪ জনের নাম নথিভুক্ত ছিল। এদের মধ্যে ইতিমধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৪২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৮৭ জনের এখনো কোনো সন্ধান মেলেনি।

কীভাবে ফেরিতে আগুন লেগেছিল, তা জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

কায়াবিয়াবের ভাষ্যমতে, উদ্ধারকৃত ৪২ জনের মধ্যে ৪ জন ক্রু সদস্য এবং ৩৮ জন যাত্রী। তবে তারা এই মুহূর্তে কথা বলার মতো শারীরিক ও মানসিক অবস্থায় নেই। এ কারণে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং দুর্ঘটনার সময় যাত্রীরা জাহাজের ঠিক কোথায় অবস্থান করছিলেন, তা নিশ্চিত হতে তদন্তকারীদের বেগ পেতে হচ্ছে।

উল্লেখ্য, জুন অ্যাস্টার ফেরিটি ম্যানিলা থেকে যাত্রা শুরু করে করনেরের পথে রওনা হয়েছিল, যেখানে এই দুর্ঘটনার শিকার হয় এটি।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান অভূতপূর্ব নৌ-সংঘাত: বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট, তেলের দাম ১০০ ডলার পার

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান অভূতপূর্ব নৌ-সংঘাত: বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট, তেলের দাম ১০০ ডলার পার

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:২৪ মি.
চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৪ মি.
দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

০৭ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:২০ মি.
আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:০০ মি.
ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৪২ মি.
পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৮ মি.
নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৩৪ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৫৪ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩৬০ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৩৫ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩১৩ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৮৪ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৮২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৬৩ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৫৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৩৫ বার পড়া হয়েছে
১০

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২২৬ বার পড়া হয়েছে