কেরানীগঞ্জে পবিত্র হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে পবিত্র হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘পবিত্র হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার (২ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের কেরানীগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমান উল্লাহ আমান, এমপি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও মারকাজুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক মুফতি আজহারুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও নূরে মদিনা আল-আরাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শরীফ উল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এবং ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ও ইসলামী সংস্কৃতির চর্চা নতুন প্রজন্মের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু-কিশোরদের কোরআন শিক্ষায় আগ্রহী করে তোলা এবং তাদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।

তাঁরা আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানো গেলে সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ জন্য শিক্ষার্থীদের মধ্যে কোরআনভিত্তিক জ্ঞানচর্চা ও ইসলামী সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে কেরানীগঞ্জের বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা ও সমাপনী পর্ব শেষে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে সনদপত্র ও মেধা পুরস্কার তুলে দেন অতিথিরা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:২৫ মি.
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৯ মি.
রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৫ মি.
সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

২১ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৮ মি.
লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

২০ নভেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ১১:০৩ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

১৮ নভেম্বর, ২০২৬ - রাত ১০:৫৪ মি.
বহিষ্কৃত পনির ভূঁইয়ার ‘সভাপতি’ পরিচয় ব্যবহার নিয়ে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সতর্কবার্তা

বহিষ্কৃত পনির ভূঁইয়ার ‘সভাপতি’ পরিচয় ব্যবহার নিয়ে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সতর্কবার্তা

১৮ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:০২ মি.
নারায়ণগঞ্জে হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

১৮ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৭ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,২৩৮ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৮১৮ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭৬৯ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৭৪০ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৬১৮ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫৮৫ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫৫৬ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৫৩৭ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৫১৮ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৮৮ বার পড়া হয়েছে