সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত: সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত: সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত (বুধবার) সাড়ে ১২টার দিকে ঘটা এই দুর্ঘটনায় আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নোয়াগাঁও বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিটি দোকানে ৪-৫টি করে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় সেগুলো একে একে বিস্ফোরিত হতে থাকে। সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী মোতালেব মিয়া, নাসির উদ্দিন ও আলী হোসেন জানান, প্রতিদিনের মতো রাত ১০টায় দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে গিয়েছিলেন। গভীর রাতে আগুনের খবর পেয়ে বাজারে এসে দেখেন তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোর আসবাবপত্র ও মালামালসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিকরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের ভয়াবহতা বহুগুণ বেড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত পাঁচজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৪৫ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.
সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

১৬ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ১:২৯ মি.
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৪ মি.
সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৮ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৯৯ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৫২ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬২৪ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৩৬ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৮৮ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৫৯ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৩৩ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪১৮ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪১৫ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০১ বার পড়া হয়েছে