আগামীকাল পবিত্র শবেকদর, বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল

আগামীকাল পবিত্র শবেকদর, বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। মহিমান্বিত এই রাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ রবিবার (১৫ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শবেকদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

জাতীয় মসজিদের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

মুসলিম উম্মাহর কাছে হাজার মাসের চেয়েও উত্তম এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর নৈকট্য লাভ এবং পাপমুক্তির আশায় সারারাত নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকির-আসকারে মগ্ন থাকবেন তারা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.
হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১১ মি.
শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:১৬ মি.

সর্বাধিক পঠিত

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৮৯৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭১২ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬০৬ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৫৬ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫০৫ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪১৪ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪০২ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৯০ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৮৩ বার পড়া হয়েছে
১০

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৭৫ বার পড়া হয়েছে