ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা জানান নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

নৌপরিবহন মন্ত্রী বলেন, “পরীক্ষামূলকভাবে কয়েকদিন ফেরি পরিচালনার পর দেখা গেছে— সাধারণ যাত্রী, ব্যক্তিগত যানবাহন এবং পণ্যবাহী ট্রাকচালকদের মধ্যে এই নতুন রুটের ব্যাপক আগ্রহ রয়েছে। মানুষের সুফল ও চাহিদার কথা বিবেচনা করে দ্রুতই ফেরির সংখ্যা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে।”

দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও যোগাযোগের উন্নয়নে সমতা আনতে গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর-ভোলার ইলিশা রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু করা হয়। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামে দুটি ফেরি প্রতিদিন উভয় প্রান্ত থেকে যাতায়াত করছে। আট ঘণ্টার এই সরাসরি ফেরি রুটটি চালুর ফলে ভোলাসহ দক্ষিণ নিম্নাঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির (BIWTC) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী এবং পরিচালক (অর্থ) শেখ মুঃ নাসিম উপস্থিত ছিলেন।

ঢাকার অভ্যন্তরীণ ওয়াটার বাস ও চক্রাকার নৌরুট প্রসঙ্গে মন্ত্রী বলেন, “যাত্রীসেবার মান বাড়াতে এবং লোকসান কমাতে ঢাকার ওয়াটার বাস সার্ভিসগুলোকে আরও যাত্রীবান্ধব করা হচ্ছে। নির্দিষ্ট সময়ে যাত্রা, আরামদায়ক পরিবেশ এবং নৌরুটের সঙ্গে দ্রুত সড়ক যোগাযোগের মাধ্যম নিশ্চিত করা গেলে এই রুটগুলো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে।”

বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের তাগিদ দিয়ে মন্ত্রী আশ্বাস দেন যে, ইতিমধ্যে ক্ষয়ক্ষতি নিরুপণ করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নদী ও সেতুর নিরাপত্তা রক্ষায় নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন তিনি। নিয়মবহির্ভূত বালু উত্তোলকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন— সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও জনবান্ধব উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল উদ্দেশ্য।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.
হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১১ মি.
শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:১৬ মি.
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৫৩ মি.
মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৫১ মি.

সর্বাধিক পঠিত

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৮৮৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৬৯৪ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৯৫ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৫৩ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫০১ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪১১ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৯৮ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৮৫ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৮০ বার পড়া হয়েছে
১০

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৭২ বার পড়া হয়েছে