হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

মুহাম্মদ আল আমিন (এমএ): পবিত্র হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত ও পাঁচটি মৌলিক স্তম্ভের একটি। সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই পবিত্র সফরে প্রতিটি আমল সঠিক নিয়মে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। তাই হজে যাওয়ার আগে এর ফরজ, ওয়াজিব ও প্রয়োজনীয় বিধান সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক।

ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, হজের কিছু আমল ফরজ এবং কিছু ওয়াজিব। ফরজ আমল হজের মূল ভিত্তি। এগুলোর কোনো একটি যথাযথভাবে আদায় না হলে হজ সহিহ বা কবুল হয় না। অন্যদিকে ওয়াজিব আমলের কোনোটি ভুলবশত বা ওজরে ছুটে গেলে শরিয়তের বিধান অনুযায়ী 'দম' (পশু কোরবানি) বা নির্ধারিত ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে।

হজের মূল ভিত্তি ৩ ফরজ
হজের ফরজ তিনটি। এগুলো যথাযথভাবে আদায় করা প্রত্যেক হাজির জন্য অপরিহার্য। এর যেকোনো একটি বাদ পড়লে হজ বাতিল হয়ে যায়।

১. ইহরাম গ্রহণ ও নিয়ত: হজের নির্দিষ্ট নিয়তে ইহরাম গ্রহণ ও তালবিয়া পাঠ করা।
২. আরাফাতের ময়দানে অবস্থান: ৯ জিলহজ নির্ধারিত সময়ের মধ্যে আরাফাতের ময়দানে অবস্থান করা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ।
৩. তাওয়াফে জিয়ারত: ১০ থেকে ১২ জিলহজের মধ্যে পবিত্র কাবা শরিফ তাওয়াফে জিয়ারত সম্পন্ন করা।

হজের গুরুত্বপূর্ণ ৭ ওয়াজিব
কোনো ওয়াজিব ভুলবশত বা ওজরে ছুটে গেলে ‘দম’ বা কোরবানি দেওয়া বাধ্যতামূলক হয়, তবে হজ বাতিল হয় না।
১. মুজদালিফায় অবস্থান: ৯ জিলহজ রাতে আরাফাত থেকে ফিরে মুজদালিফায় অবস্থান করা ও রাত যাপন।
২. সাফা-মারওয়ার মধ্যে সাঈ: সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে সাতবার সাঈ করা।
৩. মিনায় জামারাতে কংকর নিক্ষেপ: ১০, ১১ ও ১২ জিলহজ মিনায় শয়তানের স্তম্ভে পাথর বা কংকর নিক্ষেপ করা।
৪. কোরবানি করা: তামাত্তু ও কিরান হজ পালনকারীদের জন্য নির্ধারিত নিয়মে কোরবানি করা।
৫. মাথা মুণ্ডানো বা চুল ছোট করা: কোরবানির পর মাথা মুণ্ডানো অথবা চুল ছোট করার মাধ্যমে ইহরাম থেকে মুক্ত হওয়া।
৬. বিদায়ী তাওয়াফ: মক্কার বাইরের হাজিদের জন্য নিজ দেশে ফেরার আগে বিদায়ী তাওয়াফ করা।
৭. ধারাবাহিকতা রক্ষা করা: কংকর নিক্ষেপ, কোরবানি ও চুল কাটার কাজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে এবং হারামের সীমানার ভেতরে সম্পন্ন করা।

হজে ভুল এড়াতে আগেই প্রস্তুতি জরুরি:
হজ পালনের আগে অভিজ্ঞ আলেম বা নির্ভরযোগ্য প্রশিক্ষকের কাছ থেকে ইহরাম, তাওয়াফ, সাঈসহ সব বিধানের মাসআলা-মাসায়েল ভালোভাবে জেনে নেওয়া উচিত। সামান্য অসচেতনতার কারণে কোনো গুরুত্বপূর্ণ আমল বাদ পড়ে গেলে পরে জটিলতার মুখোমুখি হতে হয়। তাই জ্ঞান ও সতর্কতার সঙ্গে হজের প্রতিটি আমল সম্পন্ন করাই কবুল হজের অন্যতম পূর্বশর্ত।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৩২ মি.
জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৪৬ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৭২ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৪৪ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৯৭ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৪৭ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৫১ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৪৭ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪৩২ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪২৫ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪১৫ বার পড়া হয়েছে