মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

নিজস্ব প্রতিবেদক: দেশের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘খতিব’ পদ যুক্ত করেছে সরকার। একই সঙ্গে এসব মসজিদে কর্মরত পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের মাসিক সম্মানী উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

এসব পরিবর্তনের মাধ্যমে ২০২১ সালের নীতিমালার পরিবর্তে ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত ২০ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন নীতিমালার প্রজ্ঞাপন জারি করে, যা ২৪ সেপ্টেম্বর সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়।

নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিটি মডেল মসজিদের জন্য একজন করে চুক্তিভিত্তিক খতিব নিয়োগের সুযোগ রাখা হয়েছে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে খতিবের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬৫ বছর। তবে খতিবের বেতন-ভাতা সরকার বহন করবে না; সংশ্লিষ্ট মসজিদ কমিটির আর্থিক সক্ষমতা থাকলে তারা নিজস্ব অর্থায়নে খতিব নিয়োগ দিতে পারবে।

খতিব পদের জন্য প্রার্থীর আলিয়া মাদরাসা থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির কামিল, অথবা স্বীকৃত কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রি থাকতে হবে। এছাড়া ইসলামি বিষয় বা আরবিতে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি ইমাম বা সমমানের পদে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে, পেশ ইমামের সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়স ৩৫ বছর এবং মুয়াজ্জিন, খাদিম ও নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। পেশ ইমাম হিসেবে অন্তত দুই বছরের অভিজ্ঞতার শর্ত থাকলেও মুয়াজ্জিন ও খাদিম পদের জন্য অভিজ্ঞতার বাধ্যবাধকতা রাখা হয়নি।

নতুন নীতিমালায় পদভিত্তিক মাসিক সম্মানী বাড়ানো হয়েছে:
পেশ ইমাম: আগের ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। মুয়াজ্জিন: আগের ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। খাদিম: আগের ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে।

কমিটির আর্থিক সক্ষমতা থাকলে জাতীয় বেতনস্কেল অনুযায়ীও কর্মরতদের বেতন-ভাতা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া কর্মরতদের ভবিষ্যৎ কল্যাণে প্রতি মাসের বেতন থেকে ৫ শতাংশ কেটে এবং সমপরিমাণ অর্থ মসজিদ তহবিল থেকে যুক্ত করে একটি সঞ্চয় তহবিল গঠন করা হবে। চাকরি শেষে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এককালীন সম্মাননার সুযোগও রাখা হয়েছে।

নতুন নীতিমালায় মসজিদ পরিচালনা কমিটিকে পরিচালনার ক্ষেত্রে সব ধরনের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে মসজিদের যাবতীয় আয় সাত দিনের মধ্যে ব্যাংকে জমা দেওয়া, আয়-ব্যয়ের নিয়মিত হিসাব রাখা এবং বার্ষিক নিরীক্ষা (অডিট) বাধ্যবাধকতা করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা গ্রহণ এবং বাছাই কমিটির সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে ইমাম নিয়োগের ক্ষেত্রে কোরআন তিলাওয়াত, খুতবা ও ইমামতির ওপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাসে সর্বোচ্চ চার দিনের সাপ্তাহিক ছুটি এবং বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটির পাশাপাশি অর্জিত ছুটি ও ছুটিকালীন সম্মানীর সুবিধাও রাখা হয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯২৪ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৫৩ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৩৫ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৮৫ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৩৩ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৩৬ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৩৪ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪১৯ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪০৯ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪০৩ বার পড়া হয়েছে