জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুনর্বহালকৃত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা ও পদোন্নতির দাবিতে দিনভর উত্তাল ছিল ক্যাম্পাস। আন্দোলনের মুখে উপাচার্যসহ (ভিসি) প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর, জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে আগামী তিন দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গভীর রাতে প্রশাসনের আশ্বাসে অবরুদ্ধ অবস্থার শান্তিপূর্ণ অবসান ঘটে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকেই বঞ্চিত ও পুনর্বহালকৃত কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিলে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় ক্যাম্পাসে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকালে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা মিছিল বের করার চেষ্টা করলে আন্দোলনকারীদের ধাওয়ার মুখে তাঁরা একাডেমিক ভবনে আশ্রয় নেন।

রবিবার উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেওয়ার পর, দাবি আদায়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। রাত পর্যন্ত তাঁরা ভিসি দপ্তরের সামনে বস্তা ও পুরনো পত্রিকা বিছিয়ে শুয়ে-বসে অবস্থান করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বর্তমান বেতন স্কেল থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ও অন্যান্য খাতে অর্থ ব্যয় হলেও তাঁদের ন্যায্য পাওনা পরিশোধে গড়িমসি করা হচ্ছে।

চলমান অচলাবস্থা নিরসনে সোমবার রাত ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে ভার্চুয়ালি জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাত সোয়া ১১টার দিকে মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে আগামী ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিন দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে রাত ১১টা ৩৭ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. শফিকুল ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হয়েছে এবং অবরুদ্ধ উপাচার্যসহ সকল কর্মকর্তা ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ পাওয়া এই কর্মকর্তা-কর্মচারীদের ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ তাঁদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। রায়ে চাকরিচ্যুতির সময়কালকে 'অসাধারণ ছুটি' হিসেবে গণ্য করে জ্যেষ্ঠতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয় এবং বেতন-ভাতার বিষয়টি বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্ধারণের সুযোগ দেওয়া হয়েছিল।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

২০ নভেম্বর, ২০২৬ - রাত ৯:৩১ মি.
সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে জুমার বয়ানে ইমাম-খতিবদের প্রতি আহ্বান

সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে জুমার বয়ানে ইমাম-খতিবদের প্রতি আহ্বান

১৯ নভেম্বর, ২০২৬ - রাত ১০:০৬ মি.
চট্রগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

চট্রগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:১৩ মি.
কালের সাক্ষী গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি

কালের সাক্ষী গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:১০ মি.
উমরাহ পালন শেষে আগামীকাল দেশে ফিরছেন ইফার গভর্নর মুফতি শরীফ উল্লাহ

উমরাহ পালন শেষে আগামীকাল দেশে ফিরছেন ইফার গভর্নর মুফতি শরীফ উল্লাহ

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৮:৪৬ মি.
আজকের (১৬ নভেম্বর) নামাজের সময়সূচি

আজকের (১৬ নভেম্বর) নামাজের সময়সূচি

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৮:৩০ মি.
বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ নভেম্বর, ২০২৬ - রাত ১২:০৬ মি.
সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী

সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী

১৩ নভেম্বর, ২০২৬ - রাত ৮:৫১ মি.
বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে আবারও আতঙ্কিত জনজীবন, ফিরছে কি সহিংসতার পুরোনো দিন?

বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে আবারও আতঙ্কিত জনজীবন, ফিরছে কি সহিংসতার পুরোনো দিন?

১২ নভেম্বর, ২০২৬ - সকাল ৭:৫৩ মি.
যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

০৭ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:০১ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

১,০৬৫ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৮৮৪ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৭৪৫ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৬৭৫ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৬৪৫ বার পড়া হয়েছে
৬

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৫৫৯ বার পড়া হয়েছে
৭

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৫৪২ বার পড়া হয়েছে
৮

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৫৩৪ বার পড়া হয়েছে
৯

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৫০২ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪৮৯ বার পড়া হয়েছে